Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চলন্ত বাসে ডাকাতি-নারীদের শ্লীলতাহানি, ৩ দিন পর মামলা
    Lead

    চলন্ত বাসে ডাকাতি-নারীদের শ্লীলতাহানি, ৩ দিন পর মামলা

    নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলBy নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইলFebruary 21, 2025No Comments2 Mins Read

    ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচ ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’একটি বাসে ডাকাতি ও দুই নারী শ্লীলতাহানীর ঘটনার তিনদিন পর থানায় মামলা হয়েছে।

    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ডাকাতদের কবলে পড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা ওমর আলী নামের এক যাত্রী।।

    মামলায় নারী শিশু নির্যাতন দমন আইন ১০ ধারাসহ ৩৯৫/৩৯৭ পেনাল কোড(ডাকাতি) ধারায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে। মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার বাদি ওমর আলী বলেন, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল।

    লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাতদল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। তিন দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়।

    তিনি আরও বলেন, বাসের সুপারভাইজার সুমন ইসলাম (৩৩), চালক বাবলু আলী (৩০) ওতার সহযোগি মাহবুব আলম (২৫) মির্জাপুর থানায় এসে বসে আছেন। তারাও মামলা করবেন। ওমর আলী অভিযোগ করে বলেন, চালক ও তার সহকারী ঘটনার সঙ্গে জড়িত। ওরা আসামি হবে। আবার ওরাই মামলা করার জন্য থানায় এসেছে, বিষয়টি কী হচ্ছে বুঝতে পারছি না।

    এ বিষয়ে জানতে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে কর্তব্যরত কর্মকর্তা এসআই খাইরুল বাসার নিশ্চিত করেছেন, চলন্ত বাসে ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। তার কাছে এজাহার নেই। সেখানে কি লেখা হয়েছে, সেটা তিনি বলতে পারেননি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version