Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপি-জামায়াতের ২০০ আসামি খালাস
    Lead

    বিএনপি-জামায়াতের ২০০ আসামি খালাস

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 27, 2025No Comments1 Min Read

    ঢাকা : ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন।

    রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান ও শরিফুল ইসলাম বেগ।

    মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন এসআই আতিকুজ্জামান।

    মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক ২৫০০-৩০০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version