Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ৪
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফের প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রভা
    Top 4

    ফের প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রভা

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকামার্চ ৪, ২০২৫No Comments2 Mins Read

    মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ে তিনি অনিয়মিত। বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। ফের অভিনয়ে মনোযোগী হবেন বলেও জানান।

    এদিকে কাজের বাইরে, নতুন করে পুরোনো প্রেম বিষয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এরপর নিজের ছক কষা গণ্ডিতেই থাকেন সবসময়।

    তবুও তার প্রেম নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সে গুঞ্জনে এসেছে একাধিক অভিনেতার নাম। এরমধ্যে একজন অভিনেতা মনোজ প্রামানিক। তবে তখন সেটা স্পষ্টভাবে অস্বীকার করেন প্রভা। বিষয়টি সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।

    এ নিয়ে কথাও বলেন অভিনেত্রী। তিনি বলেন, মনোজের সঙ্গে আমার কখনোই প্রেম ছিল না। মিডিয়াতে এটা প্রচলিত ছিল যে, আমাদের প্রেম আছে। এ কারণে মনোজের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্কও নষ্ট হয়ে যায়।

    তিনি আরও বলেন, আমাকে নিয়ে অনেক গুঞ্জনই ছিল। যেসবের কিছু সত্যি ছিল, কিছু মিথ্যা। তবে আমি যেসব জোর গলায় মিথ্যা বলেছি, বা অস্বীকার করেছি সেগুলো গুজবই ছিল।

    প্রেম বিষয়ে প্রভা জানান, একাধিকবার তার জীবনে প্রেম এসেছে। তবে সম্পর্কের একটা সময়ে মনে হয়েছে, হয়তো আজীবন একসঙ্গে কাটিয়ে দেয়া সম্ভব হবে না দুজনের। তখন হয়তো আর একসঙ্গে থাকা হয়নি। এদিকে প্রথম প্রেম প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন প্রভা। তাকে শত্রু বলে আখ্যায়িত করেন অভিনেত্রী।

    এদিকে যুক্তরাষ্ট্রে মেকআপ বিষয়ে প্রশিক্ষণ করে এসেছেন প্রভা। বর্তমানে তিনি নিজেকে মেকআপ আর্টিস্ট হিসাবেও প্রতিষ্ঠিত করতে চান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (বিকাল ৩:০২)
    • ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version