Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দেশে দৈনিক ৫৬ জনের আত্মহত্যা!
    Lead

    দেশে দৈনিক ৫৬ জনের আত্মহত্যা!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 4, 2025No Comments2 Mins Read

    ঢাকা : বিশ্বব্যাপী আত্মহত্যার হার কমছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট। সচেতনতা বৃদ্ধি ও নানা উদ্যোগের ফলে এ প্রবণতা নিম্নমুখী হয়েছে। ল্যানসেটের এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশেও আত্মহত্যার হার কিছুটা কমেছে। তবে স্থানীয় জরিপ বলছে, এখনো দেশে প্রতিদিন গড়ে ৫৬ জন আত্মহত্যা করেন।

    ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ২০৪টি দেশের আত্মহত্যার প্রবণতা বিশ্লেষণ করেছে ল্যানসেট। গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে প্রতি লাখে ১৪.৯ জন আত্মহত্যা করতেন। যা ২০২১ সালে কমে ৯ জনে নেমে এসেছে। তবে পূর্ব ইউরোপের দেশগুলোতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। যেখানে প্রতি লাখে ১৯.২ জন আত্মহত্যা করেন।

    গবেষণায় দেখা গেছে, আত্মহত্যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক সমস্যা, সামাজিক ও পারিবারিক সহিংসতা, নিঃসঙ্গতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও দারিদ্র্য। আগ্নেয়াস্ত্র ও কীটনাশকের সহজলভ্যতাও আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে তুলছে।

    ল্যানসেটের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রতি লাখে ৮.১ জন আত্মহত্যা করতেন। যা ২০২১ সালে কমে ৩.৬৬ জনে দাঁড়ায়। তবে এ সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের জরিপ বলছে, দেশে প্রতি লাখে ১২.৪ জন আত্মহত্যা করছেন। ২০২৩ সালে ২০ হাজার ৫০৫ জন আত্মহত্যা করেন। যা দৈনিক গড়ে ৫৬ জনের সমান।

    ২০১৬ সালে বাংলাদেশে আত্মহত্যার হার ছিল প্রতি লাখে ১৪.৭ জন। অর্থাৎ ২৩ হাজার ৮৬৮ জন আত্মহত্যা করেছিলেন। সাম্প্রতিক জরিপ বলছে, আত্মহত্যার হার কমলেও তা খুবই সামান্য।

    জরিপ অনুযায়ী, ১৫-১৭ বছর বয়সী নারীদের এবং ১৮-২৪ বছর বয়সী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। গ্রামে আত্মহত্যার হার শহরের চেয়ে বেশি। বিশেষ করে বেকারদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলকভাবে বেশি। সাধারণত গলায় ফাঁস দেয়া ও কীটনাশক পান করার মাধ্যমে আত্মহত্যা করা হয়।

    সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক এ কে এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা হয়তো কিছুটা কমেছে। তবে তা ল্যানসেটের তথ্যের তুলনায় অনেক বেশি।

    জনস্বাস্থ্যবিদরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধে সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা জরুরি। বিশেষ ঝুঁকিপূর্ণ বয়স ও অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের বাজারজাত ও ব্যবহারে কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version