Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এজেন্ট ব্যাংকিং খাতে ৫০% হবে নারী
    Lead

    এজেন্ট ব্যাংকিং খাতে ৫০% হবে নারী

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 4, 2025No Comments1 Min Read

    ঢাকা : বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং দ্রুত প্রসার লাভ করছে। শিগগরিই এ খাতের ৫০ শতাংশ এজেন্ট নারীরা হবেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

    মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর ইস্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কার্যালয়ে ‘পাথ টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, আমার ধারণা, এটি গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। এটি নীরবে বিপ্লব করে চলেছে।

    বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির বড় মাধ্যম হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, দ্রুতই এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে। যাতে আরও বেশি নারী এজেন্ট হিসেবে যুক্ত হতে পারেন।

    ব্যাংকিং খাত নিয়ে গভর্নর আরও বলেন, আমরা দ্রুত এগিয়ে যেতে চাই। আর্থিক খাতকে নতুনভাবে গড়ে তুলতে চাই। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংককে আরও শক্তিশালী করার কাজ চলছে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যথেষ্ট আগ্রহী।

    বিশ্বব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠনে কাজ চলছে। এজেন্ট ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version