Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চার সিনেমায় মাতবে ঈদুল ফিতর
    Lead

    চার সিনেমায় মাতবে ঈদুল ফিতর

    দেশের ২০০ প্রেক্ষাগৃহ থাকবে জমজমাট
    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাMarch 4, 2025Updated:March 4, 2025No Comments4 Mins Read

    ঢাকা : চিরায়ত নিয়মেই ঈদের সিনেমা নিয়ে মাতামাতি হয়। পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিনকে দিন বাড়তে থাকে। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছরজুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদরক ঘিরে বাড়তি উন্মাদনা যোগ করে। এবারও তার ব্যতিক্রম নয়।

    তবে একাধিক সিনেমা মুক্তির ইঁদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু-একটি। আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে আগের মতোই মাতামাতি হচ্ছে। এবারের ঈদে চারটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এসব সিনেমার মধ্যে সবচেয়ে সরব শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে ‘জংলি’, ‘দাগি’ এবং ‘জ্বীন ৩’-এর মতো সিনেমা।

    সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, এই চারটি সিনেমা এখনও পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে! শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রডাকশন চলছে।

    ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি। এটির নাম ‘বরবাদ’, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।

    কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছেন শাকিব। যেখানে শাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন! পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।

    বলছেন, গেল আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খরায় ভুগছিল। ‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।

    মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ, বুবলী এবং দীঘি অভিনীত ‘জংলি’। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত।

    ধারণা করা যাচ্ছে, আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে ‘জংলি’। সেই সঙ্গে বছর তিনেক আগে ‘শান’ বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা অর্জন করেছেন পরিচালক রাহিম। দর্শকদের প্রত্যাশা, পরিচালক রাহিম তার দ্বিতীয় সিনেমাতেও চমক দেখাবেন। পাশাপাশি ‘জংলি’ দিয়ে চিত্রনায়কের সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে!

    ২০২৩ সালের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর থেকেই প্রায় দু-বছর নিশো সিনেমায় মিসিং ছিলেন। এবার ঈদে তিনি শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল।

    কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন। বলা যায়, ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে ‘দাগি’। সিনেমা সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, ২০২৩ সালে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’-এর যে দ্বৈরথ ছিলো, তার পুনরাবৃত্তি হতে পারে ‘বরবাদ’ এবং ‘দাগি’র মাধ্যমে।

    ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’- সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে।

    সোমবার (০৩ মার্চ) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জ্ল জ্ল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।

    ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ব্যবসা নিয়ে আশায় বুক বেঁধে আছে দেশের হল মালিকরা। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বেশ কিছু সিনেমার নাম শুনেছি। সিনেপ্লেক্স সবচেয়ে আগ্রহী আগ্রহ ‘বরবাদ’ নিয়ে। এর পাশাপাশি দাগি, জংলি, জ্বীন ৩-ও আমাদের সিনেপ্লেক্সে ভালো চলবে বলে আশা রাখি। কারণ, নিশো, সিয়াম সবারই কম বেশি দর্শক রয়েছে।

    তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর থেকে আমাদের বিনোদন ইন্ডাস্ট্রি দর্শক খরায় ভুগছে। আশা করছি, এই খরা কাটিয়ে আগের সেই চিরচেনা দৃশ্যগুলো (হাউজফুল, টিকেট সংকট, শো বাড়াতে হবে) দেখতে পারবো।

    সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, তিন থেকে চারটি সিনেমা এবার ঈদে ২০০-এর মতো সিনেমা হলে মুক্তি পাবে। আমাদের দিক থেকে দাবি থাকবে, সব সিনেমা একেবারে না আসুক। ঈদ ছাড়াও ঈদের পর মুক্তি পাক। এ ব্যাপারে আমাদের সংগঠনের আলোচনা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version