Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সীমান্তে ৮টি স্বর্ণবারসহ আটক ২ 
    অপরাধ-আদালত

    সীমান্তে ৮টি স্বর্ণবারসহ আটক ২ 

    নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাBy নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাMarch 4, 2025Updated:March 5, 2025No Comments2 Mins Read

     চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।

    ০৪ মার্চ ( মঙ্গলবার) দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর একটি বাসে করে সীমান্তের দিকে যাচ্ছে।

    উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। আনুমানিক দুপুর ০১.১০টার সময় বিজিবি আভিযানিক দল সরজগঞ্জ বাজারে বাসটিকে সনাক্ত করে। বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে আসলে বাসের গতিরোধ করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

    পরে ০২ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে ব্যাটালিয়ন সদরের প্রধান গেটের পার্শ্বে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার এবং নগদ ১০,১৯০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২.৪১১ কেজি এবং বর্তমান বাজারমূল্য-২,৯৩,৭৮,২১৩/- (দুই কোটি তিরানব্বই লক্ষ আটাত্তর হাজার দুইশত তের) টাকা।

    আটককৃত ব্যক্তিদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২) এবং অপরজন কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ লিটন খান (২৬)।

    আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর

    August 30, 2026

    সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন

    August 27, 2026

    স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির

    August 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version