Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
    Lead

    ভারতের উপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMarch 5, 2025No Comments2 Mins Read

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্কনীতির অংশ হিসেবে ভারতসহ একাধিক দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (০৫ মার্চ) সকালে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি স্পষ্টভাবে বলেন, পারস্পরিক শুল্ক চাপানোর এ নীতি থেকে ভারতও বাদ যাচ্ছে না।

    ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল থেকে। তার ভাষায়, আমি চেয়েছিলাম ১ এপ্রিল থেকে কার্যকর করতে, কিন্তু অনেকেই ভাবতে পারেন এটি এপ্রিল ফুলের একটি কৌশল। তাই ২ এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক চালু করব।

    শুধু ভারতই নয়, চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মেক্সিকোর মতো দেশগুলোর ওপরও শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আসছে। এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারতসহ অন্যান্য দেশ আমাদের পণ্যে যত শুল্ক বসাবে, আমরাও তাদের পণ্যে ততটাই শুল্ক আরোপ করব।

    ভারতের বিষয়ে আলাদাভাবে মন্তব্য করে ট্রাম্প বলেন, ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, যা যুক্তরাষ্ট্রের প্রতি একেবারেই ন্যায়সংগত নয়। কখনোই ছিল না। তার মতে, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

    দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার নীতির বিষয়ে যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, তা আরও একবার প্রমাণ হলো এ ঘোষণার মাধ্যমে। এর আগেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আমদানি শুল্কের বিষয়ে তিনি কোনোভাবেই নমনীয় হবেন না এবং ‘টিট ফর ট্যাট’ নীতি অনুসরণ করবেন। অর্থাৎ, যে দেশ মার্কিন পণ্যের ওপর যত বেশি শুল্ক বসাবে, যুক্তরাষ্ট্রও সে দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

    শুল্কের পাশাপাশি বাণিজ্য বাধা সৃষ্টির বিষয়ে সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, কেউ যদি শুল্কের পরিবর্তে অন্য কোনো বাণিজ্যিক বাধা তৈরি করে, তাহলে আমরাও একই ব্যবস্থা নেব।

    বিশ্ববাজারে বাণিজ্য নীতিতে যুক্তরাষ্ট্রের এ কঠোর অবস্থানের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের ঘোষণার পর ভারতসহ অন্যান্য দেশের প্রতিক্রিয়ার দিকেও এখন নজর রাখছে বিশ্ব অর্থনীতি। সূত্র: আনন্দবাজার।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version