Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বলিউডে অভিষেকের অপেক্ষায় শানায়া
    Top 4

    বলিউডে অভিষেকের অপেক্ষায় শানায়া

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কMarch 10, 2025Updated:March 10, 2025No Comments2 Mins Read

    সঞ্জয় কাপুর ও মাহীব কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। তবে নানা জটিলতায় মুক্তি পায়নি ছবিটি। বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা একাধিক সিনেমার কাজে বিলম্ব হলেও তেলেগু সিনে-ইন্ডাস্ট্রিতেও অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন এ সুন্দরী।

    সম্প্রতি শানায়া আজারবাইজানে ‘আঁখোন কি গুস্তাখিয়া’ সিনেমার শুটিং সেট থেকে কিছু বিহাইন্ড-দ্য-সিনের ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দেখে বেশ পজিটিভ সমালোচনা করছেন নেটিজেনরা।

    তার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শানায়া হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন এবং হাতে সিনেমার ক্ল্যাপবোর্ড ধরে আছেন, যেখানে ছবির শিরোনাম ‘আখো কি গুস্তাখিয়ান’ লেখা রয়েছে। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, কৃতজ্ঞ। সম্প্রতি তিনি এ ছবির বাকু শিডিউলের শুটিং শেষ করেছেন।

    অভিনয়ের আগে শানায়া ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন, যেখানে জাহ্নবী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

    বলিউডের পাশাপাশি ‘বৃষভা’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমাতেও আত্মপ্রকাশ করতে চলেছেন। নির্মাতা নন্দ কিশোর পরিচালিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোহনলাল।

    ছবিটিতে সালমা আঘার কন্যা জাহরা এস খান এবং রোশান মিকাও অভিনয় করবেন। যদিও এটি একটি দ্বিভাষিক সিনেমা, তবে ‘বৃষভ’ তামিল, কন্নড় এবং হিন্দিতেও মুক্তি পাবে। সিনেমাটি চলতি বছরের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    এদিকে জানা যায়, করণ জোহরের ‘বেধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল শানায়ার। যেখানে তিনি নিমৃত চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত হয়েছিলেন।

    তবে গত বছর থেকে ছবিটির শুটিং সম্পর্কে আর কোনো আপডেট পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেননি করণ। তাই ‘আখো কি গুস্তাখিয়ান’ সিনেমাটি হতে যাচ্ছে বলিউডের তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version