Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দীর্ঘদিন পর প্লেব্যাকে আসিফ আকবর
    আনন্দলোক

    দীর্ঘদিন পর প্লেব্যাকে আসিফ আকবর

    Toufiq ApuBy Toufiq Apuমার্চ ১২, ২০২৫No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক: বাংলা সিনেমার প্লে ব্যাকে এন্ড্রু কিশোর পরবর্তী যুগে একসময় দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লে ব্যাক থেকে। বিরতি কাটিয়ে ফেরার পর করেছেন হাতে গোনা কিছু কাজ। তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর। আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত টগর সিনেমার টাইটেল গানে মিলবে পুরনো সেই আসিফ আকবরের কন্ঠ। আর সিনেমার টাইটেল গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার ওঠতি তারকা আদর আজাদ।  ‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’- এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস। গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার উপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেইতো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’ এআর মুভি নেটওয়ার্ক এর প্রযোজনায় টগর সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (ভোর ৫:৩৩)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version