Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যৌথ অভিযানে ৩০ রাউন্ড পিস্তলের, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ১৩
    Uncategorized

    যৌথ অভিযানে ৩০ রাউন্ড পিস্তলের, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেফতার ১৩

    প্রসেনজিত চৌধুরীBy প্রসেনজিত চৌধুরীMarch 14, 2025Updated:March 14, 2025No Comments2 Mins Read

    ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, চারটি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম। 

    গ্রেফতারকৃতদের নাম-  মোঃ ইউনুস সরদার (৪০),  মোঃ আলা আমিন (৩২), মোঃ আক্তার হোসেন (৩৪), কবির শেখ (৪৩), বাবুল ওরফে বাবু (৩০), বাবু (২৫), মোঃ আলম (২৫), মোঃ সজল (৩০), মোঃ মাসুদ (২৫),  মোকসেদুল শামীম শান্ত ওরফে কাজিম শান্ত (২৮), মোঃ জহিরুল্লাহ রিপন (৫৬), মোঃ বিল্লাল হাসান ওরফে কাল্লু (৩০) ও মোঃ মাসুদ মিয়া (২০)।

    গত ১১ ও ১২ মার্চ ২০২৫ খ্রি.কামরাঙ্গীরচর এলাকায় যৌথ অভিযান পরিচালনাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি ককটেল, ৩০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, একটি ডেগার ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

    কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকার বিআইডব্লিউটিএ এর ঠোঁটার মাঠ নামক স্থানে ঈদুল ফিতর উপলক্ষে মেলা আয়োজনের জন্য স্থানীয় দুটি পক্ষের মধ্যে মতবিরোধ চলছিলো।

    গত ১১ মার্চ ২০২৫ তারিখ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ টেন্ডার ড্র করলে জনৈক পারভেজ ওরফে ছোট বাবু মাঠটি বরাদ্দ পায়। মাঠটি বরাদ্দ পাওয়ার পর ওইদিন রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার পারভেজ ওরফে ছোট বাবু ও তার আরো ৩০/৪০ সহযোগী মিলে মাঠের ঘাট এলাকায় একত্রিত হয়ে কিভাবে মাঠ পরিচালনা করবে সে বিষয়ে আলোচনা করছিলো। তখন প্রতিপক্ষ হাজী মনির চেয়ারম্যান গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাত আনুমানিক ১০:০০ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে ৩/৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পারভেজ গ্রুপের ৩/৪ জন সদস্যকে মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে চেয়ারম্যান গ্রুপ মুসলিমবাগ এলাকায় ফারুক মেম্বারের বাড়ির সামনে পুনরায় ৮/১০ টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার বসত বাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনার ফারুক মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা রুজু করা হয়।

    থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ ও যৌথ বাহিনীর টিম অভিযান পরিচালনা করে হাজী মোঃ মনির হোসেন এর বাড়ির দক্ষিণ পাশে জনৈক নুর ইসলাম এর বাসার ছাদ হতে চারটি ককটেল উদ্ধার করে ও তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ককটেকগুলো জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।

    পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৪.৫৫ ঘটিকার সময় হাজী মোঃ মনির চেয়ারম্যান এর বাসা তল্লাশীকালে তার বাসার ২য় তলায় অফিস কক্ষের আলমারির ড্রয়ারের ভিতর হতে ত্রিশ রাউন্ড পিস্তলের অবৈধ তাজা গুলি, একটি ডেগার ও একটি ধারালো সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় অস্ত্র আইনেও একটি মামলা রুজু করা হয়েছে।

    কামরাঙ্গীচর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    ৬ জনকে “এম-রাইজ হিরো” সম্মাননা দিলো আবুল খায়ের গ্রুপ

    May 19, 2026

    বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

    March 12, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version