Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপন করবে চীন
    Lead

    বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থাপন করবে চীন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 16, 2025No Comments2 Mins Read

    ঢাকা : বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান জায়ান্ট লঙ্গি (giant Longi) বাংলাদেশে একটি কারখানা স্থাপন এবং সোলার প্যানেল তৈরিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

    রোববার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    রাষ্ট্রদূত বলেন, গত ডিসেম্বরে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় চীনা সোলার প্যানেল প্রস্তুতকারক বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণের জন্য বাংলাদেশ সফর করেছেন। অন্তর্বর্তী সরকারের দেশকে অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনা কোম্পানিগুলিকে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানানোর পর তারা এই সফর করেন।

    রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সফরকারী কোম্পানি সম্পর্কে বলেন, লঙ্গিসহ কমপক্ষে দুটি চীনা কোম্পানি দেশে অফিস এবং প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তারা খুব শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবে।

    তিনি বলেন, চীনের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি শিগগিরই কার্যকর হওয়ার আশা করা হচ্ছে, তাই কয়েক ডজন চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের জন্য লাইন আপ করেছে।

    ইয়াও ওয়েন বলেন, চীনের প্রধান উপদেষ্টার আসন্ন সরকারি সফর হবে দুই ‘বিশ্বস্ত’ এবং ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    প্রফেসর ইউনূস বাংলাদেশে আরো চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোতে পণ্য রফতানি করতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য দেশটি একটি শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে।

    তিনি চীনা হাসপাতাল চেইনলোকে এখানে শীর্ষ ক্লিনিক স্থাপন বা তাদের বাংলাদেশি প্রতিপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা সুবিধা তৈরি করার আহ্বান জানান।

    ড. ইউনূস বলেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশের ব্যাপক বিনিয়োগের প্রয়োজন। চীনের হাসপাতাল চেইনগুলোর এখন এখানে (বাংলাদেশে) হাসপাতাল নির্মাণের অনন্য সুযোগ রয়েছে।

    চীনা রাষ্ট্রদূত বলেন, চীন দক্ষিণ চীনের কুনমিং শহরে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উৎসর্গ করেছে। গত সপ্তাহে বাংলাদেশিদের একটি দল চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছে।

    রাষ্ট্রদূত বলেন, বিশ্বের শীর্ষ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পিকিং বিশ্ববিদ্যালয়। চীন সফরকালে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া প্রধান উপদেষ্টা ঐ বিশ্ববিদ্যালয়ে বক্তব্যও রাখবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version