Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি
    Lead

    ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 20, 2025No Comments2 Mins Read

    ঢাকা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি আরও এক দিন বাড়ানো হয়েছে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন তারা।

    প্রথমে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হলেও বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হলো।

    কীভাবে হলো এই লম্বা ছুটি?
    পূর্বঘোষিত ঈদের ছুটি শুরু ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল। তার আগের দিন ২৮ মার্চ শুক্রবার এবং একই দিনে পবিত্র শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত এক দিন এগিয়ে আসে।

    ছুটির শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। কিন্তু নতুন সিদ্ধান্তে এই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি, ফলে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

    এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাধারণ ছুটি রয়েছে। তবে ২৭ মার্চ (বৃহস্পতিবার) এক দিন অফিস খোলা থাকবে, তারপরই শুরু হবে ঈদের দীর্ঘ ছুটি।

    তবে, সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ম হলো, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যায় না। তবে অর্জিত ছুটি ও নির্ধারিত ঐচ্ছিক ছুটি নেয়ার সুযোগ রয়েছে।

    ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠানের ছুটি কীভাবে হবে?
    সরকারি ছুটির এই নিয়ম বাংলাদেশ ব্যাংক, জরুরি সেবা প্রতিষ্ঠান ও বিশেষ সংস্থাগুলোর জন্য প্রযোজ্য নয়। এসব প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।

    দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী আছেন দুই লাখের বেশি। সাধারণত ঈদের সময় কিছু শাখা খোলা রাখা হয়। তবে এবারের ঈদে ব্যাংক খোলা থাকবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ব্যাংক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version