Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
    Lead

    ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 20, 2025No Comments2 Mins Read

    ঢাকা : চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এছাড়া লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

    দীর্ঘ ৭ সাত বছর একসঙ্গে ঈদ উদযাপন করা হয়নি মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের। তবে এবার এসেছে সেই সুযোগ। লন্ডনের চিকিৎসার কারণে ছেলের বাসায় অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন।

    যুক্তরাজ্য বিএনপির নেতারা জানিয়েছেন, এবার পুত্রের সঙ্গেই ঈদুল ফিতর উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মা-ছেলে কুশল বিনিময় করবেন বলেও আশা প্রকাশ করা হচ্ছে।

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বলেন, আমরা বিশ্বাস করি ম্যাডাম ঈদ এখানেই করবেন। আমরা আশা করবো যে তিনি সুস্থ থাকলে নেতাকর্মীদের সঙ্গে হয়তো কুশল বিনিময় করবেন।

    তিনি আরো বলেন, ঈদের পরের সপ্তাহে বা এপ্রিলের ১৫ তারিখ অথবা আশেপাশে যেকোনো একটা তারিখে বেগম জিয়া দেশে যাবেন। উনার চিকিৎসকরাও সেভাবে চিকিৎসা দিচ্ছেন। তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে। ফ্লাইট যদি নির্ধারিত সময়ে না পাওয়া যায়, তাহলে দুই-এক দিন এদিক সেদিক হতে পারে। তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

    এদিকে, পরিবারের সান্নিধ্যে বেগম জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বার্মিংহাম বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি জানান, দ্রুতই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version