Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪, লেবাননে ৭
    Lead

    ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৪, লেবাননে ৭

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMarch 23, 2025No Comments2 Mins Read

    ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরো ৩৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া তেল আবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট।

    অন্যদিকে, লেবাননের ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তানসহ মোট পাঁচজন সদস্য নিহত হন। একই দিন দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

    ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসাব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেয়া যাচ্ছে না।

    এদিকে, ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটি লক্ষ্য করে শনিবার সকালে ছয়টি রকেট ছোড়া হয়। এর মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল। এসব রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। রকেট হামলার জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

    তেল আবিবের বিমানবাহিনীর দাবি, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবকাঠামো ও অস্ত্রাগারে আক্রমণ করেছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, লেবানন সরকারকে প্রতিটি রকেট হামলার জবাব দেয়া হবে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতেই গাজাজুড়ে নতুন সামরিক হামলা শুরু করা হয়েছে।

    এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি। এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুদ্ধবিরতিও মেনে চলছে তারা। যদিও শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্রগোষ্ঠী বা সংগঠন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version