Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শাকিবের ‘বরবাদ’ নিয়ে সার্টিফিকেশন বোর্ডের আপত্তি
    Ticker

    শাকিবের ‘বরবাদ’ নিয়ে সার্টিফিকেশন বোর্ডের আপত্তি

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাMarch 25, 2025Updated:March 25, 2025No Comments2 Mins Read

    ঢাকা : আসছে ঈদুল ফিতরে মুক্তি দেয়ার কথা ছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। আর তাই সোমবার (২৪ মার্চ) সিনেমাটি জমা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর জন্য। তবে প্রদর্শনী শেষে আপত্তি জানিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু সংশোধনী।

    বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য ও নির্মাতা কাজী হায়াৎ বলেন, সোমবার (২৪ মার্চ) ছবিটি দেখা হয়েছে। সিনেমায় অতিরিক্ত ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। সংশোধন করে জমা দিলে মঙ্গলবার (২৫ মার্চ) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।

    এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ‘বরবাদে’র পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বলেন, আমাদের কথা হচ্ছে, যে রেটিং ইচ্ছা সেই রেটিং দেখো কিন্তু দিলে আনকাট দেখো। আমরা সিনেমা বানিয়েছি দর্শকদের জন্য। সেখানে আমরা গ্রেডিং দিয়ে কি করবো?

    তিনি আরও বলেন, আমরা সব নিয়ম মেনেই সিনেমা বানিয়েছি। ‘বরবাদে’ অ্যাকশন ও ভায়োলেন্স সিনেমা সে জন্য ভায়োলেন্স থাকবেই। তাই বলে ১০ মিনিট কেটে দেয়া হবে এটা কেমন কথা! এভাবে যদি সিনেমা কাট করা হয় তাহলে উন্নত মানের সিনেমা এ দেশে বানানো কখনোই সম্ভব নয়।

    এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

    এদিকে শাকিব অভিনিত আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ শনিবার (২২ মার্চ) সেন্সরে জমা পড়েছে। এটি নির্মিত হয়েছিলো ২০২১ সালে। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার আরেক নায়িকা দর্শনা বণিক।

    ডেইলি ঢাকা প্রেস/ ২৫ মার্চ ২০২৫/জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version