Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিউইয়র্কে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্টের সন্ধান
    Lead

    নিউইয়র্কে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্টের সন্ধান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 27, 2025Updated:March 27, 2025No Comments2 Mins Read

    ঢাকা : প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    পাশাপাশি তার তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।

    এ ছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ২৭০ টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার।

    মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য ৪৯ হাজার ৬০০ মার্কিন ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (ফ্ল্যাট কেনার সময়ে ৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

    ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version