Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জুলাই শহিদ ও আহতদের মাঝে ৯৬ কোটি টাকার অনুদান বিতরণ
    Lead

    জুলাই শহিদ ও আহতদের মাঝে ৯৬ কোটি টাকার অনুদান বিতরণ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 28, 2025No Comments1 Min Read

    ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত মোট ৬ হাজার ৩৪১ জনকে ৯৬ কোটি ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।

    শুক্রবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এ কথা জানান।

    স্নিগ্ধ বলেন, এই অনুদান ৬ হাজার ৩৪১টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা ৭৪৫ জন শহিদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা ৫ হাজার ৫৯৬ জন আহত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।

    জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আন্দোলনে আহত না হয়েও অনেকে আহত সাজার চেষ্টা করছেন। অনেক ভুয়া আহত রয়েছেন, যাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি। এই ভুয়া আহতদের কারণে সঠিক লোকদের কাছে সহযোগিতা পৌঁছাতে অনেকটা বিলম্ব হচ্ছে।

    সংগঠনের সদস্যরা জানান, ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচি নেয়া হবে। এর মাধ্যমে দেশের বিভিন্নপ্রান্তে আহতদের কাছে গিয়ে গিয়ে অনুদান পৌঁছে দেবে সংগঠনটি।

    এ সময় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের ফান্ড শেষের জানিয়ে নিহত আহত পরিবারকে সহযোগিতা করতে ফান্ড কালেকশনের কথা বলেন তারা। এছাড়া এবারের ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

    ডেইলি ঢাকা প্রেস/২৮ মার্চ ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version