Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মিয়ানমারে ভূমিকম্প: মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে
    Lead

    মিয়ানমারে ভূমিকম্প: মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMarch 29, 2025No Comments2 Mins Read

    মিয়ানমারে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের এক মডেলে আশঙ্কা করা হচ্ছে।

    পেজার নামের এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ভূমিকম্পে হতাহতের সংখ্যা ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সম্বন্ধে অনুমান করে। এই অনুমানের জন্য কম্পিউটার ভিত্তিক এই মডেল যেসব তথ্য-উপাত্তকে বিবেচনায় নেয় তার মধ্যে কম্পনের তীব্রতা এবং ক্ষতিগ্রস্ত এলাকার জনসংখ্যাও আছে।

    তবে পেজার ভূমিধস, ভূমিকম্পজনিত মাটির তরলীকরণ ও সুনামির মতো ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতিকে বিবেচনায় নেয় না, বলছে বিবিসি। ইউএসজিএসের এ মডেল মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হবে বলে আশঙ্কা করলেও এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯৪ এবং আহত ১ হাজার ৬৭০ বলে জানিয়েছে মিয়ানমারের কর্তৃপক্ষ।

    বিবিসি জানিয়েছে, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর মান্দালয়ে শনিবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত একাধিক মৃদু কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে শহরটির অনেক বাসিন্দাই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।

    মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে প্রায় ১৫ লাখ বাসিন্দার বাস। শনিবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত মিয়ানমারের বৃহত্তম দুই শহর ইয়াংগন ও মান্দালয়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ফেরেনি।

    “বিদ্যুৎ ছাড়া আমরা আমাদের ফোনে চার্জ দিতে পারছি না। তাই দূরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকলে ইন্টারনেটও ব্যবহার করতে পারছি না আমরা,” বলেছেন মান্দালয়ের এক বাসিন্দা। বিদ্যুৎ না থাকায় রাতে উদ্ধারকাজেও বিঘ্ন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version