Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭
    Lead

    মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMarch 30, 2025No Comments2 Mins Read

    ময়মনসিংহ ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রোববার (৩০ মার্চ) সকালে এসব ঘটনা ঘটে।

    আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- একই উপজেলার দুর্বারচর ভাঙ্গা গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা খাতুন (৯৫), মানিক মিয়ার স্ত্রী দীলরুবা খাতুন (৪০), ময়মনসিংহ শহরের নাটক ঘরলেন এলাকার সাইফুল ইসলামের দুই মেয়ে রীতি আক্তার ও প্রীতি আক্তার (৭)।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৪ জন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    এ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকালে ৪টি মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

    এদিকে আমাদের গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুরের কোনাবাড়ীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

    রোববার (৩০ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি বাস কোনাবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকায় এই সংঘর্ষে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ তিনজন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

    এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, কোনাবাড়িতে বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

    ডেইলি ঢাকা প্রেস / ৩০ মার্চ ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version