Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্টারলিংক ইন্টারনেট যুগে বাংলাদেশ
    Lead

    স্টারলিংক ইন্টারনেট যুগে বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 9, 2025No Comments2 Mins Read

    ঢাকা : বাংলাদেশে যাত্রা শুরু করলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক, যা স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে।

    বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

    বিজনেস সামিটের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহার শুরু হল, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সাহায্য করবে। সম্মেলনে অংশগ্রহণকারীরা এই সেবা ব্যবহার করছেন।

    এ ছাড়া, স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর আগে, গত ৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে।

    উল্লেখ্য, গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়।

    স্টারলিংক কী, গতি ও খরচ
    স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদান করে, যা তারবিহীনভাবে বিশ্বব্যাপী দ্রুতগতির ইন্টারনেট সেবা দেয়। স্পেসএক্সের ওয়েবসাইট অনুযায়ী, স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রদান করে। বর্তমানে তাদের প্রায় ৬,৯৯৪টি স্যাটেলাইট সচল রয়েছে।

    স্টারলিংক ইন্টারনেটে ডাউনলোড গতি ২৫-২২০ এমবিপিএস এবং আপলোড গতি ৫-২০ এমবিপিএস পর্যন্ত হতে পারে। বাংলাদেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৪০ এমবিপিএসের কিছু কম এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি প্রায় ৫১ এমবিপিএস। ফলে স্টারলিংকের গতি তুলনামূলকভাবে অনেক বেশি হবে।

    স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, বাসাবাড়ির জন্য স্টারলিংক কিটের (রিসিভার, রাউটার, তার, পাওয়ার সাপ্লাই) দাম ৩৪৯-৫৯৯ ডলার (প্রায় ৪৩-৭৪ হাজার টাকা)। মাসিক ফি ১২০ ডলার (প্রায় ১৫ হাজার টাকা)। করপোরেট গ্রাহকদের জন্য খরচ আরও বেশি হবে।

    স্টারলিংকের আগমন বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, বিশেষত দূরবর্তী অঞ্চলে ইন্টারনেট সেবা সহজলভ্য করতে।

    ডেইলি ঢাকা প্রেস /০৯ এপ্রির ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version