Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » হেরেও সেমিফাইনালে বার্সেলোনা
    Ticker

    হেরেও সেমিফাইনালে বার্সেলোনা

    ক্রীড়া ডেস্কBy ক্রীড়া ডেস্কApril 16, 2025No Comments2 Mins Read

    চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরেও সেমিফাইনালে পৌঁছে গেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৪-০ ব্যবধানে জেতা বার্সা বরুসিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় লেগে হেরেছে ৩-১ গোলে।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সিগনাল ইদুনা পার্কে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেও ৫-৩ অ্যাগ্রিগেটে বিদায় নিতে হলো নিকো কোভাচের দল বরুশিয়া ডর্টমুন্ডকে। আর এক দশক আগে শেষবার ইউরোপীয় ট্রফি জেতা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ছয় বছর পর।

    ম্যাচের নায়ক গিনির স্ট্রাইকার সেরহু গিরাসি প্রথমার্ধের ১১ মিনিটেই সাহসী ‘পানেনকা’ পেনাল্টিতে গোল করে ম্যাচে প্রাণ ফেরান তিনি। বার্সা গোলরক্ষক ড্রিবল করতে গিয়ে ফাউল করেন পাসকাল গ্রসকে, সেখান থেকেই আসে স্পট কিক।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বাজিমাত করেন গিরাসি। ৪৯ মিনিটে কর্নার থেকে রামি বেনসেবাইনি বল বাড়ান, সেখান থেকে মাথা ছুঁইয়ে দ্বিতীয় গোল করেন এই ফর্মে থাকা ফরোয়ার্ড। কিন্তু হতাশার মুহূর্ত আসে মাত্র পাঁচ মিনিট পর।

    ডর্টমুন্ড ডিফেন্ডার বেনসেবাইনি ভুল করে বার্সার ফেরমিন লোপেজের ক্রসে নিজের জালেই বল ঠেলে দেন। এই আত্মঘাতী গোলে বার্সা অ্যাগ্রিগেট ব্যবধানে আবারো ৩ গোলে এগিয়ে যায়।

    তবুও থেমে থাকেননি গিরাসি। ৭৬ মিনিটে বার্সা রক্ষণভাগের বিশৃঙ্খলা কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৩ ম্যাচে এটি তার ১৩তম গোল। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় জুলিয়ান ব্রান্ডট গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

    এরপর আরো একাধিক সুযোগ নষ্ট করে ডর্টমুন্ড। গ্রসের গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। বার্সা গোলকিপারও দুর্দান্ত দুটি সেভ করেন। বার্সা রক্ষা পায় শেষ বাঁশি বাজা পর্যন্ত।

    বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পর হারের মুখ দেখলেও মাঠ ছেড়েছে হাসিমুখেই। ২০১৯ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে খেলবে দলটি। ছয় বছর পর তারা উঠলো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে। যেখানে মুখোমুখি হবে ইন্টার মিলান বা বায়ার্ন মিউনিখের।

    ডেইলি ঢাকা প্রেস/ ১৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version