Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বৈশাখের প্রত্যয়ে ও শপথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ইবি ভিসির
    বাংলাদেশ

    বৈশাখের প্রত্যয়ে ও শপথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ইবি ভিসির

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিApril 16, 2025Updated:April 16, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গত বছরের সকল গ্লানি-বৈষম্য-অন্ধকার-অনাচার মুছে যাক,বৈশাখ নতুন আলোর বার্তা নিয়ে এসেছে। আমাদের সবার আগামী দিনের জীবন আনন্দ-আলো-উচ্ছাসে ভরে উঠুক। নতুন পরিকল্পনা ও শপথে আগামী দিনে আমরা এগিয়ে যাব। আগামী বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আমরা আগামী দিনে যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে আজকের এই বৈশাখের প্রত্যয়ে ও শপথে নতুন বাংলাদেশ।

    বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপাচার্য আরও বলেন, বাংলা বর্ষবরণ আমাদের আজন্মকালের  বর্ষবরণ। এজন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে-গেয়ে আনন্দ উচ্ছাসে উদ্বেলিত হই। এই চমৎকার আয়োজনে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল অংশীজনের সর্বজনীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছসিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল,আর এই পরিবর্তিত বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কাছে ঋণী। আজকের অনুষ্ঠানের সকল কৃতিত্ব ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের।

    বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয় খোলা থাকায় আজকে এ বিশ্ববিদ্যালয়ে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    বর্ষবরণ উপলক্ষে এরকম জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আমি আমার শিক্ষকতা জীবনে দেখিনি। তবে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে পরবর্তীতে যেন আমরা পহেলা বৈশাখের দিনেই বর্ষবরণ উৎসব আয়োজন করতে পারি।

    এদিন, এবারের বৈশাখের স্বপ্ন-শপথ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উৎসব শুরু হয় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে।  প্রশাসনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ডিনবৃন্দ সহ হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধানগণ এবং সকল পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

    গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্য, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সচিত্র প্লাকার্ডসহ বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে সমবেত হয়। সেখানে আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

    বাংলা বর্ষবরণ ১৪৩২ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মোঃ রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version