Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
    Top 4

    নাটোরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিApril 19, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের জুঁই নামের ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুম্মা নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, ইবি শিবির সেক্রেটারি মোঃ ইউসুফ আলী সহ নাটোর ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘটনা আমরা আজ পর্যন্ত দেখিনি। প্রতিটি ধর্ষণের পরেই সর্বমহল থেকে প্রতিবাদ করা হলেও কোনভাবেই ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নাটোরের জুঁই সহ এযাবত ঘটা প্রতিটি ধর্ষণের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানাই।

    ইবি ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি বাংলাদেশে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি দেয়া হতো, ফাসি দেওয়া হতো তাহলে এ ধরনের ঘটনা বাংলাদেশের ঘটতো না। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত আইনের সংস্থার করুন ও বিচার ব্যবস্থার সংস্কার করুন। প্রতিটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ব্যবস্থা করুন।

    প্রভোস্ট ড. এটিএম মিজানুর রহমান বলেন, এই রাষ্ট্রব্যবস্থায় এ ধরনের ঘটনা আমরা কোনভাবে মেনে নিতে পারি না। আমরা এমন একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই যেখানে প্রতিটি মানুষ সে যে ধর্মেরই হোক, যে বয়সেরই হোক নিরাপদে থাকবে। প্রশাসন তথা সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশ আর দ্বিতীয়বার না ঘটে। আমার যেমন বাংলাদেশ চাই তা না হওয়া পর্যন্ত ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো যেন তাদের জন্য তাদের প্রতিবাদের ভাষা চালু রাখে

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version