Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিজ দেশেই হামলা ভারতের
    Lead

    নিজ দেশেই হামলা ভারতের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 26, 2025No Comments2 Mins Read

    নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি আইএএফ এর। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারি ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

    শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।

    এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে আইএএফ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারি বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।

    এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির ওপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।

    এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি “অত্যন্ত শক্ত” বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে।

    এই সপ্তাহের শুরুতে কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটলো। ২২ এপ্রিলের ঐ হামলার ঘটনায় পর্যটকসহ ২৬ জন নিহত হন। এরপরই ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তোলে ভারত এবং দেশটির বিরুদ্ধে সিন্ধু চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।

    পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধসহ পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয়। দু’দেশের শীর্ষ নেতারাও একে অপরকে আক্রমণাত্মক বাণী দিচ্ছেন। এমন পরিস্থিতিতে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

    ডেইলি ঢাকা প্রেস / ২৬ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version