বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় পরিবেশ অধিদপ্তরে হওয়া অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৭ এপ্রিল সকালে উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমুরিয়া সহ আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কান্দাপাড়া গ্রামের আসলাম উদ্দিনের ছেলে বিল্লাল ও গুমুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রুকনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে ব্যাক্তিগত উদ্দ্যোগে নদীর পাড়ের গুল্মজাতীয় উদ্ভিদ ও নানা রকমের ফুলফলের গাছ কেটে রাস্তা নির্মাণের একটা অভিযোগ হয়েছে।অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।গুমুরিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের উপকারের জন্য এলাকাবাসীর সবাই মিলে রাস্তাটিতে মাটি দেওয়া হয়েছে।এতে দীর্ঘ ৪০ বছর আগের একটি রাস্তা চলাচলের জন্য সচল হয়েছে। আমরা গ্রামের সাধারণ কৃষকরা আগে কৃষিপণ্য সহজেই উপজেলা সদরে নিতে পারতাম না। কিন্তুু রাস্তাটিতে মাটি দেওয়ায় সহজেই আমরা কৃষিপণ্য উপজেলা সদরে নিতে পারব।একই রাস্তায় পূর্বেও দূর্যোগ ব্যবস্থাপনার ২ লাখ টাকার একটি সরকারি প্রকল্প দেওয়া হয়েছিল। আমরা গ্রামবাসী চাঁদা তুলে সরকারি প্রকল্পে যেখানে মাটি কাটিয়েছিল সেখানেই আর কিছু মাটি কাটিয়েছি যাতে রাস্তাটি টেকসই হয়। রাস্তা করার সময় আমরা গ্রামবাসী কোন রকম গাছ কাটা কাটেনি। রাস্তাটি করেছি আমরা গ্রামবাসী মিলে।কিন্তুু উদ্দেশ্যপ্রণীত ভাবে ও হয়রানি করার জন্য এবং এলাকাবাসীর দুর্ভোগ যাতে দীর্ঘমেয়াদী করা যায় সেজন্য আমাদের গ্রামের বিল্লাল ও রুকনের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া অভিযোগটি করা হয়েছে।আমরা এই অভিযোগের তীব্র নিন্দা জানাই।
বিষয়টি জানতে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বারহাট্টা উপজেলার গুমুরিয়া থেকে ব্যাক্তিগত উদ্দ্যোগে গাছ কাটার অভিযোগ পেয়েছি।অভিযোগটির শুনানি ৩০ এপ্রিল করা হবে। শুনানির পরে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

