Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন
    বাংলাদেশ

    গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

    DDP DigitalBy DDP DigitalApril 27, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় পরিবেশ অধিদপ্তরে হওয়া অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৭ এপ্রিল  সকালে  উপজেলার আসমা ইউনিয়নের গুমুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গুমুরিয়া সহ আশেপাশের গ্রামের সর্বস্তরের জনগণ  অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, কান্দাপাড়া গ্রামের আসলাম উদ্দিনের ছেলে বিল্লাল ও গুমুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে রুকনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে ব্যাক্তিগত উদ্দ্যোগে নদীর পাড়ের গুল্মজাতীয় উদ্ভিদ ও নানা রকমের ফুলফলের গাছ  কেটে রাস্তা নির্মাণের একটা অভিযোগ হয়েছে।অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।গুমুরিয়া সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের উপকারের জন্য এলাকাবাসীর সবাই মিলে রাস্তাটিতে মাটি দেওয়া হয়েছে।এতে দীর্ঘ ৪০ বছর আগের একটি রাস্তা চলাচলের জন্য সচল হয়েছে। আমরা গ্রামের সাধারণ কৃষকরা আগে কৃষিপণ্য সহজেই উপজেলা সদরে নিতে পারতাম না। কিন্তুু রাস্তাটিতে মাটি দেওয়ায় সহজেই আমরা কৃষিপণ্য উপজেলা সদরে নিতে পারব।একই রাস্তায় পূর্বেও দূর্যোগ ব্যবস্থাপনার ২ লাখ টাকার একটি সরকারি প্রকল্প দেওয়া হয়েছিল। আমরা গ্রামবাসী চাঁদা তুলে সরকারি প্রকল্পে যেখানে মাটি কাটিয়েছিল সেখানেই আর কিছু মাটি কাটিয়েছি যাতে রাস্তাটি টেকসই হয়। রাস্তা করার সময় আমরা গ্রামবাসী কোন রকম গাছ কাটা কাটেনি। রাস্তাটি করেছি আমরা গ্রামবাসী মিলে।কিন্তুু উদ্দেশ্যপ্রণীত ভাবে ও হয়রানি করার জন্য এবং এলাকাবাসীর দুর্ভোগ যাতে দীর্ঘমেয়াদী করা যায় সেজন্য আমাদের গ্রামের বিল্লাল ও রুকনের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া অভিযোগটি করা হয়েছে।আমরা এই অভিযোগের তীব্র নিন্দা জানাই।

    বিষয়টি জানতে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বারহাট্টা উপজেলার গুমুরিয়া থেকে ব্যাক্তিগত উদ্দ্যোগে গাছ কাটার অভিযোগ পেয়েছি।অভিযোগটির শুনানি ৩০ এপ্রিল করা হবে। শুনানির পরে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version