Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত: মির্জা ফখরুল
    Top 4

    সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় আমরা জীবন দিতেও প্রস্তুত: মির্জা ফখরুল

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 30, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা (সনাতন ধর্মাবলম্বী) নিজেদের কখনও ছোট মনে করবেন না, বহিরাগত মনে করবেন না। যারাই এ দেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এ দেশের নাগরিকে।

    আপনাদের যেকোনও রাজনীতি করবার বা না করবার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো-মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার। আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’

    বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সনাতন সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    সনাতন সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোটা দুটি ফুল।’ ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দ্যের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আসুন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।’

    মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃত করে বলেন, ‘আমাদের হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমত-সহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে

    ।’ তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে যে সমাজে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে সেটা উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেওয়ার মানুষ না। আমি সোশ্যাল মিডিয়া দেখি না।’

    সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দিরপাড়ার মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version