Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অপহরণের শিকার ৫ ভারতীয় নাগরিক 
    Lead

    অপহরণের শিকার ৫ ভারতীয় নাগরিক 

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 1, 2025No Comments2 Mins Read

    পশ্চিম নাইজারে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত সপ্তাহে এক হামলায় তাদের অপহরণ করা হলেও এত দিন তা প্রচার পায়নি।

    বুধবার (৩০ এপ্রিল) ভারতের ঝাড়খণ্ড রাজ্য সরকারের পক্ষ থেকে নাইজারে পাঠানো এক অনুরোধপত্র রয়টার্সের হাতে এলে বিষয়টি প্রকাশ্যে আসে।

    ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নাইজারের দুই নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওই হামলায় ১২ জন সৈন্যও নিহত হয়েছিল। দেশটির ত্রি-সীমান্ত অঞ্চলের সাকোইরা গ্রামের কাছে হামলাটি হয়। পশ্চিম আফ্রিকার সাহেল দেশ নাইজার, বুরকিনা ফাসো এবং মালির সীমান্ত অঞ্চলটিতে মিলিত হয়েছে।

    নাইজারের নিরাপত্তা সূত্র জানায়, ভুক্তভোগীরা নাইজারের কান্দাদজি বাঁধ প্রকল্পে সেবা প্রদানকারী একটি ভারতীয় কোম্পানির হয়ে কাজ করছিলেন।

    ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচজন নাগরিক তিলাবেরি অঞ্চলে কাজ করছিলেন। পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা এবং নাইজারে ভারতীয় দূতাবাস তাদের মুক্তির জন্য নাইজার কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছে।

    অপহরণকারী সশস্ত্র ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। তবে, গত মাসে নাইজার ত্রি-সীমান্ত এলাকার কাছে একটি মসজিদে হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী ইআইজিএস গ্রুপকে দায়ী করে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

    নাইজার, মালি এবং বুরকিনা ফাসো আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত একটি জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। ২০১২ সালে উত্তর মালিতে তুয়ারেগ বিদ্রোহ থেকে শুরু হয়ে পরে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ে গোষ্ঠীটি।

    এ বছর অপহরণের ঘটনা তীব্র হয়েছে বলে মনে হচ্ছে। জানুয়ারিতে একজন অস্ট্রিয়ান নারী এবং এপ্রিলের শুরুতে একজন সুইস নাগরিক নাইজারে অপহৃত হন। এ ছাড়া জানুয়ারিতে নাইজার ও বুরকিনা ফাসোর সীমান্তে চারজন মরক্কোর ট্রাকচালক নিখোঁজ রয়েছেন।

    ডেইলি ঢাকা প্রেস / ০১ মে ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version