Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি, কী লেখা তাতে
    Top 4

    জাতিসংঘকে সতর্ক করে পাকিস্তানের চিঠি, কী লেখা তাতে

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 3, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক:  পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জেরোম বোনাফোঁকে লেখা একটি চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি’ বিষয়ে সতর্ক করেছেন।

    চিঠিতে ইসহাক দার অভিযোগ করেন, ভারত ‘একতরফাভাবে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক কিছু পদক্ষেপ’ নিয়েছে, যা আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী। তিনি বলেন, এই পদক্ষেপগুলো একটি পরিকল্পিত প্রচেষ্টা—যার উদ্দেশ্য হলো আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং ভারতের অভ্যন্তরীণ সংকট থেকে মনোযোগ সরিয়ে নেওয়া।

    কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে পাকিস্তানকে দায়ী করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দার। তিনি বলেন, ভারত প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করছে। এটি শুধু ভিত্তিহীন নয়, বরং আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক।

    সবচেয়ে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দার তুলে ধরেছেন ভারতের একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পদক্ষেপ। এই চুক্তি বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল।

    চিঠিতে বলা হয়, চুক্তিতে একতরফা বাতিল বা স্থগিত করার কোনো বিধান নেই। ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার মূল স্তম্ভে আঘাত।

    জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, যদি পাকিস্তানের নির্ধারিত পানিপ্রবাহ বন্ধ বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।

    চিঠিতে পাকিস্তান জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১-এর আলোকে আত্মরক্ষার অধিকার সংরক্ষণের কথাও বলেছে।

    পাকিস্তান শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের পক্ষে। তবে আগ্রাসনের মুখে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাধ্য হব

    চিঠিতে ইসহাক দার আরও বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলের পক্ষে। তবে আগ্রাসনের মুখে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বাধ্য হব। আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে নিরাপত্তা পরিষদের উচিত এ ঘটনাবলিকে গুরুত্বসহকারে বিবেচনা করা। সহনশীলতা দেখালে তা ভবিষ্যতে আরও অস্থিতিশীলতা ডেকে আনবে।

    চিঠির শেষে দার দাবি করেন, অমীমাংসিত জম্মু ও কাশ্মীর সমস্যা দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল উৎস। এই সমস্যার শান্তিপূর্ণ ও টেকসই সমাধান জরুরি, যা জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরবাসীর ইচ্ছার ভিত্তিতে হতে হবে।”

    ডেইলি ঢাকা প্রেস / ৩ মে ২০২৫ / এন আই

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version