Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আমিরাতে বাংলাদেশিদের ভিসা পুনরায় চালুতে অগ্রগতি
    Lead

    আমিরাতে বাংলাদেশিদের ভিসা পুনরায় চালুতে অগ্রগতি

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কমে ৪, ২০২৫No Comments2 Mins Read

    ঢাকা : বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় চালু করতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

    রোববার (০৪ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আলহামৌদি।

    বৈঠকে রাষ্ট্রদূত সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশেষ দূত সিদ্দিকীর ইউএই সরকারের সাথে সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করেন। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ থেকে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ে মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকটি সফরও অন্তর্ভুক্ত ছিল।

    রাষ্ট্রদূত আলহামৌদি বিশেষ দূতকে জানান, ইউএই দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা দিচ্ছে। এ ছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গোষ্ঠীভিত্তিক ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে, যা জনগণ থেকে জনগণ এবং বাণিজ্যিক বিনিময়কে উন্নত করছে।

    একটি বড় অগ্রগতি হিসেবে ইউএই মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মী নিয়োগের জন্য অনলাইন ভিসা পদ্ধতি পুনরায় চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে বিপণন ব্যবস্থাপক এবং হোটেল কর্মীসহ বিভিন্ন পেশাদার ব্যক্তিদের জন্য ভিসা দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০০ সিকিউরিটি গার্ডের ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও ১ হাজার ভিসা শিগগিরই দেওয়ার জন্য অনুমোদিত হয়েছে।

    প্রত্যাশা করা হচ্ছে, সময়ের সাথে সাথে ইউএই ধাপে ধাপে ভিসা নিষেধাজ্ঞা আরও শিথিল করবে। রাষ্ট্রদূত আরও নিশ্চয়তা দিয়েছেন, বাংলাদেশি কর্তৃপক্ষের দ্বারা চিহ্নিত মানবিক ও সহানুভূতিমূলক বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।

    বিশেষ দূত সিদ্দিকী এসব অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আলহামৌদির উদারতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একটি কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু করার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।

    উভয় পক্ষ ইতিমধ্যে আলোচনার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে এই মাসের শেষের দিকে ইউএই মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে।

    ডেইলি ঢাকা প্রেস / ০৪ মে ২০২৫ / টিএজে / জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (দুপুর ১২:২০)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version