Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ‘অপারেশন সিঁদুর’ নামকরণ : পাকিস্তানি সাংবাদিকের চোখে ‘চরমপন্থি হিন্দু চিন্তার প্রতিফলন’
    Lead

    ‘অপারেশন সিঁদুর’ নামকরণ : পাকিস্তানি সাংবাদিকের চোখে ‘চরমপন্থি হিন্দু চিন্তার প্রতিফলন’

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 7, 2025No Comments3 Mins Read

    ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার জবাবে মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এতে আট জন নিহত ও কমপক্ষে ৩৫ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

    ঠিক কোন কৌশলে এই নাম বেছে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন নিউইয়র্কভিত্তিক পাকিস্তানি লেখক আজাদ ইসার। যিনি মিডল ইস্ট আইয়ের সাংবাদিক এবং জম্মু ও কাশ্মীর নিয়ে গবেষণা করছেন।

    তার মতে, পাকিস্তানের চালানো অভিযানে সিঁদুর নামকরণ চরমপন্থি হিন্দু চিন্তার প্রতিফলন। সিঁদুর মাধ্যমে যেমন একজন নারীকে বিবাহ করা হয়, তেমনি পাকিস্তানসহ এই অঞ্চলের দেশগুলোকে অখণ্ড ভারতের অংশ বানানোর চেষ্টা করছে হিন্দু উগ্রবাদী সংগঠনগুলো।

    সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আজাদ লেখেন, ‘ভারত অপারেশন সিঁদুর নামকরণ করেছে— এর প্রতীকী অর্থকে অবহেলা করা উচিত নয়। সিঁদুর হলো এক ধরনের লাল রঙ, যা হিন্দু বর তার কনের কপালে পরিয়ে দেয়— বিবাহের প্রতীক হিসেবে। এটি একটি ফ্যাসিস্ট হিন্দু জাতীয়তাবাদী মানসিকতা, যেখানে পাকিস্তানকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে ভারত নিজেকে একটি সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করছে।’

    এই নামকরণের পেছনে যে প্রতীকী তাৎপর্য রয়েছে, সেটিকে তুলে ধরেছেন সাংবাদিক আজাদ ইসার। মূলত এই টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, কেন একটি সামরিক অভিযানের নাম এমন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতীকের নামে রাখা হলো; যার মধ্য দিয়ে একটি ভূখণ্ডকে দখল বা মালিকানার চিহ্ন হিসেবে দেখানো হয়।

    আজাদ ভারত সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে কেবল সামরিক নয়, বরং ধর্মীয় জাতীয়তাবাদের প্রতিফলন হিসেবে চিহ্নিত করেছেন। আজাদ ইসার এই বিশ্লেষণের সঙ্গে একমত প্রকাশ করেছেন আরেক পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক কর্মী আম্মার আলি জান।

    ফেসবুকে আজাদ ইসার টুইট শেয়ার করে তিনি লেখেন, ‘আমি জানি না এই বিশ্লেষণ কতটা সঠিক, কিন্তু যেহেতু আমি নিজেও হিন্দু উগ্রপন্থা নিয়ে গবেষণা করেছি, এতটুকু নিশ্চিতভাবে বলা যায়—হিন্দুত্ববাদীরা পুরো উপমহাদেশে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে। এই কারণেই মোদি সরকারের মন্ত্রীরা এবং সামাজিকমাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা গাজায় গণহত্যার সমর্থন করে এবং বারবার বলে যে পাকিস্তান ও কাশ্মীরিদের সাথেও একই ব্যবহার করা উচিত।’

    আম্মারের ভাষ্য, এই পশ্চাদপদ চিন্তার এখন মার্কিন সহায়তাও রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র চায় চীনের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করতে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও মোদি একটি চুক্তি সই করেন যার নাম ছিল ‘মার্কিন-ভারত কমপ্যাক্ট (২১০০ শতাব্দীর জন্য সামরিক অংশীদারত্ব, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তির ত্বরান্বিত সম্ভাবনা উন্মোচনের উদ্যোগ)’ —এই চুক্তির মাধ্যমে ভারতকে আরো অস্ত্র দেওয়া হবে এবং ভারত ও ইসরাইল একসঙ্গে একটি বাণিজ্যিক করিডোর গড়ে তুলছে।

    আম্মার আরো লেখেন, ‘পাকিস্তানের উদারপন্থি মহলের প্রতি আমার অনুরোধ, অনুগ্রহ করে ভারতের প্রতি প্রেমমুগ্ধতা থেকে বেরিয়ে আসুন। যদি ধরে নেওয়া হয় ভারত এক সময়ে লিবারেল ও ধর্মনিরপেক্ষ ছিল, তবে এখন আর তেমনটি নেই।

    এখন গুজরাটে সহস্রাধিক নিরীহ মানুষ হত্যা করা মোদি ভারতের প্রধানমন্ত্রী, যিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে গোটা অঞ্চলকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।

    তার চীন ও পাকিস্তানের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক তলানিতে পৌঁছেছে। মোদি সরকারের কৌশলগত নীতির মূল লক্ষ্য পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করা— কোনো প্রগতিশীল আন্দোলনের সহায়তা নয়।’

    আম্মারের যুক্তি, ‘উপমহাদেশের প্রতিটি দেশেই নিপীড়ন ও অবিচার রয়েছে। তবে যদি সামগ্রিকভাবে অঞ্চলগত হুমকির দিক থেকে বিশ্লেষণ করা হয়, তাহলে মার্কিন হস্তক্ষেপ এবং ভারতের দক্ষিণ এশিয়ার ‘ইসরাইল’ হয়ে ওঠার আকাঙ্ক্ষাই এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি— শুধু প্রতিবেশীদের জন্য নয়, ভারতের সাধারণ জনগণের জন্যও।

    এ কারণেই মিথ্যা অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের পানি বন্ধ করেছে, আর এখন পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে। এই মৌলিক দ্বন্দ্বকে কেন্দ্র করেই অঞ্চলটির বাস্তব অবস্থা সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব।’

    ভারত সরকার কিংবা সামরিক নেতৃত্বের কেউ অবশ্য ‘অপারেশন সিঁদুর’ অভিযান নামকরণ নিয়ে কোনো মন্তব্য করেননি। তাই এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

    ডেইলি ঢাকা প্রেস/ ০৭ মে ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version