Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াংকার, জবাব দিলেন শামীম
    Ticker

    ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াংকার, জবাব দিলেন শামীম

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাMay 7, 2025Updated:May 7, 2025No Comments2 Mins Read

    ঢাকা : ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াংকা। মঙ্গলবার (৬ মে) বিকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন শামীম হাসান।

    অভিনেত্রী প্রিয়াংকার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন।

    প্রিয়াংকার কথায়, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটি সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’

    এদিকে অভিনেতার দাবি, প্রিয়াংকা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, বিষয়টি সঠিক নয়।

    শামীম হাসান বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন, তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এটুকুই।’

    শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াংকা। এ বিষয়ে শামীম হাসান বলেন, মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব। এ ছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারো ওপর হাত তুলিনি।

    শামীম হাসান বলেন, তিনি যদি কারো দ্বারা হ্যারেজমেন্টের শিকারই হয়ে থাকেন, তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে। কারণ, তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটনার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তুললেন কীভাবে?

    পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, একটি মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটি মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটিই হবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অনেকে।

    ডেইলি ঢাকা প্রেস/ ০৭ মে ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version