Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ কল দিয়ে মেয়ের আত্মসমর্পণ
    Lead

    যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ কল দিয়ে মেয়ের আত্মসমর্পণ

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 8, 2025Updated:May 8, 2025No Comments2 Mins Read

    সাভারে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুস সাত্তার (৫৬) নামের এক ব্যক্তি কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মেয়ে (২৩) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আটক মেয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ।

    সাভার পৌর এলাকার মজিদপুরের কাঠালবাগান মহল্লায় বৃহস্পতিবার (০৮ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, ভোররাতের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করেন অভিযুক্ত মেয়ে। ফোন করে তিনি তাঁর বাবাকে কুপিয়ে হত্যার কথা জানান।

    পরে পুলিশ মজিদপুরের কাঠালবাগান মহল্লায় গিয়ে তাদের ভাড়া বাসা থেকে বাবা আব্দুস সাত্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    অভিযুক্ত মেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    শাহীনুর কবির আরও জানান, দীর্ঘদিন ধরে বাবা আব্দুস সাত্তার মেয়েকে যৌন নির্যাতন করে আসছিলেন। এর আগেও নাটোরের সিংড়া থানায় মেয়ের দায়ের করা ধর্ষণ মামলায় তিনি জেল খেটেছেন।

    সম্প্রতি সাভারের ভাড়া বাসায় মেয়ের সঙ্গে পুনরায় বসবাস শুরু করেন। এরপর মেয়েকে আবারও যৌন নির্যাতন শুরু করেন তিনি। বুধবার (০৭ মে) রাতে খাবারের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ভোর রাতে বাবা আব্দুস সাত্তারকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেন মেয়ে নিজেই।

    ডেইলি ঢাকা প্রেস/ ০৮ মে ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version