Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিমেন্টবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ
    অপরাধ-আদালত

    সিমেন্টবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

    নিজস্ব প্রতিদেকBy নিজস্ব প্রতিদেকMay 9, 2025No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক.  বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকের বেপরোয়া গতিতে প্রাণ গেল মাইক্রোবাস চালকের
    (তিন সন্তান নিয়ে অসহায় চালকের স্ত্রী; অবুজ সন্তানের আহজারীতে ভারী বাতাস)ঢাকা-খুলনা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বসুন্ধরা সিমেন্টবাহী কার্গো ট্রাকের চাপায় অকালে প্রান হারায় চাকলাদার চঞ্চল(৪৫) নামের এক মাইক্রোবাস চালক। নিহত চাকলাদার চঞ্চল বাগেরহাট জেলার সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামের মৃত হাবিবুর রহমান চালকাদার এর জ্যেষ্ঠ পুত্র।

     শুক্রবার  (০২মে) উক্ত ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গোপালগঞ্জ জেলার ডুমদিয়া নামক স্থানে আনুমানিক ভোর ৫.৩০মিনিটে এই মাইক্রোবাসে থাকা চালকসহ আরো ২ জন কুমিল্লা থেকে রওনা দিয়ে হ্যাচারী চিংড়ি মাছের পোনা নিয়ে বাগেরহাট যাচ্ছিলেন।

    উক্ত বাগেরহটগামী মাইক্রোবাসটি যাহার রেজিস্ট্রেশন নম্বরঃ খুলনা মেট্রো ছ-১১-০০৩৩  ঢাকা-খুলনা মহাসড়কের খুলনামূখী লেনে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন ডুমদিয়া বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে গোপালগঞ্জ এর দিক হতে আসা বসুন্ধরা সিমেন্টবাহী একটি কার্গো ট্রাক যাহার রেজিস্ট্রেশন নম্বরঃ ঢাকা মেট্রো ট-১৫-২৬২৬ দ্রুত বেপরোয়া গতি ও নিয়ন্ত্রনহীনভাবে চালিয়ে বর্নিত মাইক্রোবাসকে মুখোমুখি চাপা দেয়।

    এতে মাইক্রোবাসে থাকা চালক ১. চাকলাদার চঞ্চল(৪৫) ২. মোঃ জনি মিয়া(৩৫) ৩. মোঃ রাসেল(২৮) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে গোপালগঞ্জ থানার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

    পরবর্তীতে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মাইক্রোবাসের চালক চাকলাদার চঞ্চল(৪৫)কে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। পরবর্তীতে ভিক্টিম মাইক্রোবাসের চালক চাকলাদার চঞ্চল(৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনায় ভিকটিম চাকলাদার চঞ্চল(৪৫) এর পক্ষ হতে শাহবাগ থানায় একটি জিডি, ভাটিয়াপাড়া হাইওয়ে থানায় একটি জিডি এবং  গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বসুন্ধরা সিমেন্টবাহী কার্গো ট্রাকটি বেপরোয়া গতিতে ও নিয়ন্ত্রনহীনভাবে চালিয়ে উল্টো পাশে গিয়ে মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছ ভেদ করে হাইওয়ের পাশের খাদের পতিত হয়। উক্ত ঘটনায় ইতোমধ্যে কার্গো ট্রাক চালক ও বসুন্ধরা সিমেন্ট এর বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version