Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় গুলিতে ৩০ যাত্রী নিহত
    Lead

    দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় গুলিতে ৩০ যাত্রী নিহত

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 10, 2025No Comments2 Mins Read

    নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব ইমো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে বিভিন্ন যানবাহনের অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে।

    হামলাকারীরা ২০টির বেশি যানবাহন ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়; এ হামলাকারীরা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিআফরার (আইপিওবি) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে, শুক্রবার এক্সে জানিয়েছে অ্যামনেস্টি।

    ইমো পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বৃহস্পতিবার (০৮ মে) ভোরের আগে এই হামলার কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

    তবে পুলিশের হাতে এক হামলাকারী মারা পড়েছে, শুক্রবার (০৯ মে) বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এমনটিই বলেছেন।

    গ্রিনিচ মান সময় আনুমানিক ৪টার দিকে তিনটি দলে ভাগ হয়ে হামলাকারীরা মহাসড়কে ব্যারিকেড দেয় ও এলোপাথাড়ি গুলি চালায় এবং পরে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, বলা হয়েছে পুলিশের বিবৃতিতে।

    তারা বলেছে, পুরোদমে অনুসন্ধান ও তল্লাশি অভিযান চলছে। কাছের জঙ্গল ও আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিরুনি অভিযান চালাচ্ছে, সন্দেহভাজনরা এসব এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

    আইপিওবি যে অঞ্চলের স্বাধীনতা চাইছে সেই দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ার জনসংখ্যার বেশিরভাগই ইগবো সম্প্রদায়ের সদস্য। নাইজেরিয়ার সরকার আইপিওবি-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় ফেলেছে।

    ১৯৬০-এর দশকের শেষ দিকে বিআফরা অঞ্চলে গৃহযুদ্ধে ১০ লাখের বেশি মানুষ নিহত হয়েছিল।

    ওই অঞ্চলে প্রেসিডেন্ট বোলা টিনুবুর সফরের সময়ই কাকতালীয়ভাবে ইমোতে এই হামলার ঘটনা ঘটল। একই সপ্তাহে সন্ত্রাসবাদের মামলায় আইপিওবি নেতা নামদি কানুকে আদালতে হাজিরও করা হয়েছিল।

    ইমোতে হামলার ঘটনার তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

    ডেইলি ঢাকা প্রেস/ ১০ মে ২০২৫/ এসি/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version