Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাতে গ্রেপ্তার দুপুরে মুক্তি, ফের বিকালে গ্রেপ্তার
    Lead

    রাতে গ্রেপ্তার দুপুরে মুক্তি, ফের বিকালে গ্রেপ্তার

    ছোট সাজ্জাদের ‘কাড়ি কাড়ি’ টাকার বউ
    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryMay 11, 2025Updated:May 11, 2025No Comments2 Mins Read

    চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়ে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বারৈয়পাড়া একটি বাসা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ।

    রোববার (১১ মে) দুপুরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে আবার বিকালে তাঁকে বায়েজিদ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর তামান্নার আইনজীবী আসামি জামিনে থাকার কাগজপত্র দেখালে যাচাই-বাছাই শেষে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

    তবে তাঁর বিরুদ্ধে একটি আটকাদেশ থাকায় তাঁকে ভিন্ন একটি থানা (বায়েজিদ) পুলিশ পরে হেফাজতে নেন। তামান্না চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডের মো. শফি মাঝির মেয়ে।

    বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও জোড়া খুনের মামলাটির তদন্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘আসামি তামান্না এত দিন হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি।

    আমরা যখন তাঁকে গ্রেপ্তার করি; তিনি আদালতে আত্মসমর্পণ ও পুনরায় জামিনের কথা বলেন, কিন্তু তখন তিনি কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেননি। পরে তাঁকে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় আনা হয়।’

    পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘রোববার তামান্নার আইনজীবী এই খুনের মামলাটিতে আদালতে তাঁর জামিন-সংক্রান্ত কাগজপত্র দেখান। তাঁর আইনজীবী জানান, গত বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণপূর্বক পুনরায় জামিন আবেদন করেন।

    এ সময় নিম্ন আদালত আগামী ১৫ মে জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে আসামি অন্তঃসত্ত্বা ও অসুস্থ হওয়ায় তাঁর আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির আগ পর্যন্ত যাতে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার করা না হয়, সেই নির্দেশনা দেন।

    সবকিছু যাচাই-বাছাই শেষে পরে আসামি তামান্নাকে এই মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বায়েজিদ থানায় তামান্নার বিরুদ্ধে একটি আটকাদেশ রয়েছে। পরে ওখানকার থানা-পুলিশের কাছে তাঁকে তুলে দেওয়া হয়।’

    খোঁজ নিয়ে জানা গেছে, তামান্নার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সে সময় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের একটি আটকাদেশ রয়েছে। সর্বশেষ তথ্য (রোববার বিকেল ৫টা) অনুযায়ী খবরে জানা গেছে, সাজ্জাদের স্ত্রী তামান্না বর্তমানে বায়েজিদ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

    এর আগে গত ১৫ মার্চ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়। পরদিন তাঁর স্ত্রী তামান্না প্রতিক্রিয়া হিসেবে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন।

    পাশাপাশি তাঁর বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেছেন, ‘এখন তোমাদের পলাতক থাকার পালা।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তামান্না তাঁর ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করলেও পরে তা সরিয়ে নেন।

    এর আগে বাকলিয়া থানা-পুলিশের হাতে গ্রেপ্তারের সময় তামান্নাকে হাস্যোজ্জ্বল চেহারায় থানায় হেঁটে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

    নিউজ নাউ বাংলা/ ১১ মে, ২০২৫/এসি/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version