Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ২১ মে
    Lead

    ট্রেনে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ২১ মে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 12, 2025No Comments2 Mins Read

    ঢাকা : কোরবানির ঈদ উপলক্ষে ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন রেলের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ২১মে ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। সেদিন ৩১ মে টিকিট বিক্রি করা হবে।

    ২৭ মে পর্যন্ত ঈদযাত্রার টিকিট অনলাইন ও স্টেশনে পাওয়া যাবে বলে জানান তিনি।

    সোমবার (১২ মে) বিদ্যুৎ ভবনে সচিব ফাহিমুল ইসলাম এই তথ্য জানান রেল সচিব। বলেন, এবারের ঈদযাত্রায় ৪৪টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনা থেকে রক্ষা পেতে রিলিফ ট্রেন রাখা হবে।

    ৭ জুন সম্ভাব্য ঈদের দিন ধরে টিকিট বিক্রির এই সূচি তৈরি করা হয়েছে।

    যাত্রীদের টিকিট বিক্রি সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আগাম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ২টার আগ পর্যন্ত। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। এবার ফিরতি যাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত।

    রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ মে দেওয়া হবে ৩১ মে’র টিকিট। এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে বিক্রি হবে।

    ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও দুটি পশুবাহী ট্রেন চলবে।

    চলবে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন
    ঈদে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর পাঁচ জোড়া ট্রেন চলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version