Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে ক্যাফেটারিয়ার খাবারের মানোন্নয়নে শিক্ষার্থীদের স্মারকলিপি
    বাংলাদেশ

    জাবিতে ক্যাফেটারিয়ার খাবারের মানোন্নয়নে শিক্ষার্থীদের স্মারকলিপি

    জাবি প্রতিনিধিBy জাবি প্রতিনিধিMay 13, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সমস্যা ও যৌক্তিক ৫ দফা দাবিতে মঙ্গলবার (১৩ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    এসময় শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন, ভর্তুকি বৃদ্ধি, খাবারের বৈচিত্র্য ও শিক্ষার্থীবান্ধব মূল্য নির্ধারণ, সকাল ৮ টা হতে রাত ৮ টা অব্দি ক্যাফেটেরিয়া খোলা রাখা, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার বার খাবার ( সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেল ও সন্ধ্যার নাস্তা) ব্যবস্থা, রান্নাঘর এবং ক্যাফেটেরিয়ার সম্পূর্ণ পরিবেশ স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

    পাঁচ দফা দাবিসমূহ :
    ১. খাবারের মান উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করা।
    ২. ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করে শিক্ষার্থীদের জন্য খাবারের মূল্য শিক্ষার্থীবান্ধব রাখা।
    ৩. ক্যাফেটারিয়ার কার্যক্রম সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা।
    ৪. প্রতিদিন চারবার (নাশতা, দুপুর, বিকাল, রাতের খাবার) নিয়মিত ও বৈচিত্র্যময় খাবার পরিবেশন করা।
    ৫. রান্নাঘর এবং ক্যাফেটারিয়ার সম্পূর্ণ পরিবেশ স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

    বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদানের ব্যাপারে সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন ” বর্তমানে ক্যাফেটারিয়ায় পরিবেশিত খাবারের মান, পরিমাণ ও মূল্য শিক্ষার্থীদের প্রয়োজন ও আর্থিক সক্ষমতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

    এছাড়াও, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি রক্ষায় ঘাটতি রয়েছে। গতকাল ক্যাফেটেরিয়ার খাবারে বিষাক্ত পোকা পাওয়া গিয়েছে। খাবারের দাম অনেক বেশি এবং আইটেমও অনেক কম। ক্যাফেটেরিয়ার এই বেহাল দশা কাটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। এসব সমস্যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই অতিদ্রুত এই সমস্যা সমাধানে জাবি প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

    এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী নাসিম আল তারিক বলেন “গতকাল ক্যাফেটেরিয়ায় খাবারে যে বিষাক্ত পোকা পাওয়া গিয়েছে এটি নিত্যনতুন কোনো ঘটনা নয়, প্রতিনিয়ত এসব ঘটনা ঘটছে। এর আগেও ক্যাফেটেরিয়ায় খাবারে বিষাক্ত পোকা পাওয়া এবং রান্নাঘরের অপরিচ্ছন্নতা পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। রান্নাঘরে রেফ্রিজারেটরে খাবার থেকে পঁচা গন্ধ বের হয়েছে। আমরা চাই এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক এবং ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান উন্নত করুক।”

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মাহি বলেন “আমরা চাই এমন একটি ক্যাফেটেরিয়া, যেখানে খাবার শুধু সস্তা নয়, মানসম্মত ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে। যেখানে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চালু থেকে সারাদিনে ৪ বেলা বৈচিত্র্যময় খাবার সরবরাহ করতে হবে নিয়মিতভাবে এবং পরিচ্ছন্ন রান্নাঘর, স্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মিত তদারকিই পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version