Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাম্য হত্যায় বৈবিছাআ নেতারা চুপ কেন প্রশ্ন ইবি ছাত্রদলের
    বাংলাদেশ

    সাম্য হত্যায় বৈবিছাআ নেতারা চুপ কেন প্রশ্ন ইবি ছাত্রদলের

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিMay 15, 2025Updated:May 15, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ দেশের যেকোন ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা মানববন্ধন, প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ কর্মসূচী পালন করলেও দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চুপ কেন সেই প্রশ্ন তুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্যকে হত্যার প্রতিবাদে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচী ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রদলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী।

    ছাত্রদলের কর্মী তৌহিদ বলেন, আপনারা মুখে মুখে বিচার চাচ্ছেন আর ভিতরে বট বাহিনী তৈরি করে প্রমাণ করতে চাইবেন এই হত্যাকান্ড ছাত্রদলের নাটক! ছাত্রদলের এতো ঠেকা পড়েনি যে নিজের কর্মীকে হত্যা করে জনপ্রিয়তা অর্জন করতে হবে। আমাদের ক্যাম্পাসের বড় বড় সমন্বয়ক হয়ে গেছে এখন তারা।

    মনে রাখবেন জুলাই আন্দোলন আপনারাও করেছেন আমরাও করেছি। আমি ত সহ সমন্বয়ক আমি জানি, প্রতিটি ঘটনার পরে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম বিভিন্ন সময় নাটক সাজিয়ে প্রতিবাদ মিছিল করছে। অথচ সাম্য ভাইকে যদি ছাত্রদল কর্মী না ভেবে জুলাই আন্দোলনের একজন সহযোদ্ধা হিসেবে নিতেন তাহলে আপনাদের কি উচিৎ ছিলোনা একটি প্রতিবাদ মিছিল করার? কই কেও ত করলেন না। কেন করলেন না তা আমি জানতে চাই, সেই প্রশ্ন আমার থাকলো।

    শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য নুর উদ্দিন বলেন, কিছুদিন পরপরই ডাকা হয় ভাই রাত দশটায় জিয়ামোড়ে আসো, বটতলায় আসো বা মেইন গেটে আসো। সাম্য হত্যার প্রতিবাদে কাউকে দেখি নাই যে ডাকতে ভাই তোমরা বটতলায় আসো। একবার বলেন যে সাম্য হত্যার প্রতিবাদে আমরা একটা মিছিল দিতে চাই। আমরা ত আপনাকে বলতেছিনা যে আপনি গোসল করেন। আপনার গোসল কর‍তে হবে না, আপনি একবার শুধু ডাক দেন।

    যুগ্ম আহবায়ক রোকন উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক সমন্বয়ক এখন আমাদের ভুলে যেতে চায়। একটা কথা মনে রাখতে হবে, জুলাইয়ে আপনারা যখন হলে বসে থাকতেন, ভাবতেন যে গেটে গেলেই ছাত্রলীগ মারবে তখন আমরা গেটে বসে থাকতাম যে আপনারা কখন আসবেন।

    সুইট ভাই (ইবি সমন্বয়ক) আপনি মনে হয় দিনগুলো ভুলে গিয়েছেন। এত তাড়াতাড়ি এগুলো ভুলে গেলে হবে না ভাই। তেতো কথা বলার আগে ভাববেন জাতীয়তাবাদী ছাত্রদল আপনার সাথে প্রকাশ্য ছিল। আপনারা আন্দোলনে ব্রেক দিলেও আমরা রণেভঙ্গ দেইনি। অথচ যেই হাসিনা পালিয়ে গেল তখন আপনি ই হিরো। আপনি ত রুম থেকেই বের হতে পারতেন না। আপনাকে আঙুল উঁচিয়ে কথা বলার সুযোগ আমরা করে দিয়েছি, আমাদের ভুললে চলবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version