Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ছাত্রদলের কাছে, জানে না প্রশাসন
    বাংলাদেশ

    শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ছাত্রদলের কাছে, জানে না প্রশাসন

    জাবি প্রতিনিধিBy জাবি প্রতিনিধিMay 16, 2025No Comments2 Mins Read

      জাবি প্রতিনিধি. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে দেওয়া শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বরে ভ্যাকসিনেশন কর্মসূচির খুদেবার্তা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে নম্বর সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    শুক্রবার (১৬ মে) সন্ধ্যা থেকে এ খুদেবার্তা পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান শিক্ষার্থীরা। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে তারা।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মোকসেদ আলী উল্লেখ করেন, আজ হঠাৎ করে সাতটার পর ভর্তি সময় প্রশাসনকে যে নম্বর দেওয়া হয়েছিল তাতে একটা টেক্সট আসে ছাত্রদলের ভ্যাকসিন প্রোগ্রামের জন্য রেজিষ্ট্রেশন করার জন্য। ভর্তি হওয়ার সময় আমার বাবা-মা,বাড়ীর নম্বর, গ্রাম, পোস্টঅফিস, থানা, উপজেলা, জেলা, দ্বিতীয় অভিভাবকের তথ্য, নম্বর, স্কুল, কলেজের তথ্যসহ সব কিছু এই জাবি প্রশাসনের হাতে তুলে দিয়েছিলাম।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই নম্বর সরবরাহ করা হয়েছে দাবি করে ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমার অন্য নম্বরে কোনো টেক্সট আসলো না কিন্তু ভর্তি পরীক্ষায় যে নম্বর ব্যবহার করেছি সেটাতে টেক্সট আসছে। তার অর্থ দাঁড়ালো জাবি প্রশাসন ছাড়া এই নম্বর কেউ দেয়নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যক্তিগত তথ্য দেওয়ায় আমি সাইবার নিরাপত্তাহীনতা অনুভব করছি। ব্যক্তিগত ফোন নম্বর ব্যবহার করে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক হতে পারে বা এমন মানুষ আমার ফোন নম্বর সহজে পেয়ে গেল। আমি চাই না, যে সে আমার ফোন নম্বর তার কাছে থাকুক। এছাড়া এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, যার ফলে অনেক অপরিচিত ব্যক্তি আমাকে বিরক্ত করতে পারে।

    শিক্ষার্থীদের ব্যক্তিগত নম্বর সংগ্রহ বিষয়টি জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, যারা রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের ব্যক্তিগত সোর্স থেকে আমরা এ নম্বর সংগ্রহ করেছি।

    শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমাদের নিজেদের পরিচিতদের থেকে শিক্ষার্থীদের নম্বর সংগ্রহ করেছি।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান বলেন, আমরা অফিসিয়ালি ছাত্রদলকে কোন তথ্য দেইনি। এবিষয়ে আমি কিছু জানি না।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রশাসন থেকে আমরা তাদেরকে কোন তথ্য দেইনি। এ বিষয়ে একটি জরুরী সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে তদন্ত কমিটি গঠন হবে কিনা প্রশ্ন করলেন তিনি বলেন, জরুরী মিটিং এর পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, গত ৮ মে থেকে জাবি ছাত্রদল বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কর্মসূচী শুরু করে এবং ২২ মে পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version