Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শিক্ষকদের জন্য বড় সুখবর, উৎসব ভাতা দ্বিগুণ!
    Lead

    শিক্ষকদের জন্য বড় সুখবর, উৎসব ভাতা দ্বিগুণ!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 26, 2025No Comments2 Mins Read

    দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করেছে সরকার। এতদিন মূল বেতনের ২৫ শতাংশ হারে ভাতা দেওয়া হলেও এখন থেকে শিক্ষকরা পাবেন ৫০ শতাংশ হারে উৎসব ভাতা।

    সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা।

    আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হলো। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে।

    তবে এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন, তাই তাদের ভাতায় কোনো পরিবর্তন আনা হয়নি।

    এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা বলেন, ‘শিক্ষকদের ভাতা বাড়ানোর বিষয়ে আদেশ জারি হয়েছে। কর্মচারীদের ভাতা আগেই ৫০ শতাংশ ছিল, সেটিই বহাল রয়েছে।’

    এর আগে চলতি বছরের ৫ মার্চ, শিক্ষক-কর্মচারীদের একাধিক দাবির প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ভাতা বাড়ানোর ঘোষণা দেন। এর পরদিন, চলমান ২২ দিনের আন্দোলন স্থগিত করেন শিক্ষক নেতারা।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে প্রায় ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল ও কলেজ ২০ হাজার ৪৩৭টি এবং বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত।

    যদিও আদেশে শিক্ষক-কর্মচারী উভয়ের ভাতা বাড়ানোর প্রস্তাব ছিল, তবে শেষ পর্যন্ত শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোর বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা এলো।

    শিক্ষক সংগঠনগুলো বলছে, এটি একটি ইতিবাচক অগ্রগতি হলেও কর্মচারীদের ভাতা বাড়ানো না হওয়ায় অসন্তোষ রয়ে গেছে। অনেকেই আশা করছেন, আগামী দিনে তাদের বিষয়টিও পুনর্বিবেচনা করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version