Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দেশে বেসরকারি বিনিয়োগ পাঁচ বছরে সর্বনিম্ন
    Lead

    দেশে বেসরকারি বিনিয়োগ পাঁচ বছরে সর্বনিম্ন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 30, 2025No Comments2 Mins Read

    বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি— বেসরকারি বিনিয়োগ, গত পাঁচ বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের হার নেমে এসেছে মাত্র ২২ দশমিক ৪৮ শতাংশে; যা আগের অর্থবছরে ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। করোনা মহামারিকালীন ২০২০-২১ অর্থবছরের পর এই হার সবচেয়ে কম।

    বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ হ্রাস পাওয়া কেবল একটি পরিসংখ্যানগত ইঙ্গিত নয়, বরং এটি দেশের বিনিয়োগ পরিবেশের প্রতি ক্রমবর্ধমান আস্থাহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতিগত দুর্বলতার প্রতিচ্ছবি।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, এই সংখ্যা বিনিয়োগকারীদের আস্থাহীনতা প্রতিফলিত করে। গ্যাসের সংকট, আমদানি জটিলতা, ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং ঋণের উচ্চ সুদের হার— সবকিছু মিলিয়ে ব্যবসার পরিবেশ দিন দিন প্রতিকূল হয়ে উঠছে।

    বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৬-১৭ শতাংশে দাঁড়িয়েছে; যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থার সংকট বিনিয়োগের গতিশীলতা কমিয়ে দিয়েছে।

    সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের হার ২৮ দশমিক দুই শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সাম্প্রতিক প্রবণতা দেখে সেই লক্ষ্য এখন অনেকটাই দূরের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র এক দশমিক আট বিলিয়ন ডলার; যা বিনিয়োগ স্থবিরতার একটি গুরুত্বপূর্ণ সূচক। একই সঙ্গে, মার্চ মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র সাত দশমিক ৫৭ শতাংশ; যা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় অনেক নিচে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বেসরকারি বিনিয়োগের এই পতন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিপজ্জনক সংকেত। এটি অর্থনীতির গতি কমিয়ে দিচ্ছে।

    তিনি আরো বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদহার এবং কাঠামোগত সংস্কারের ধীরগতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।

    পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বেসরকারি বিনিয়োগের হ্রাস কেবল একটি অর্থনৈতিক ইঙ্গিত নয়, বরং এটি দেশের সামগ্রিক আর্থ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন। এই অবস্থায় টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

    সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, উচ্চ সুদহার এবং রাজনৈতিক অস্থিরতা—সব মিলিয়ে বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়ছে।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “প্রতি বছর প্রায় ২০ লাখ নতুন তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। এদের কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের বিকাশ অত্যন্ত জরুরি। বিনিয়োগ না বাড়লে বেকারত্ব আরো বেড়ে যাবে।

    তিনি মনে করেন, বিনিয়োগ স্থবির হয়ে গেলে দেশের মানবসম্পদের সদ্ব্যবহার সম্ভব হবে না, যা দীর্ঘমেয়াদে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version