Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রণবীর-আলিয়ার সংসারে আসছে নতুন অতিথি
    Lead

    রণবীর-আলিয়ার সংসারে আসছে নতুন অতিথি

    আনন্দলোক ডেস্কBy আনন্দলোক ডেস্কJune 1, 2025Updated:June 1, 2025No Comments2 Mins Read

    বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট ২০২২ সালের এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পরই, জুন মাসে তারা জানান দেন—তাদের ঘরে নতুন অতিথি আসছে। সেই বছরেরই নভেম্বরে জন্ম নেয় তাদের প্রথম কন্যাসন্তান, যার নাম রাখা হয় রাহা কাপুর। দেখতে দেখতে দুই বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে ছোট্ট রাহার।

    এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন এই তারকা দম্পতি। রণবীর-আলিয়া দুজনেই নাকি বিশ্বাস করেন ‘এক জোড়া সন্তানেই পরিবার পূর্ণ হয়’। বিয়ের আগেও আলিয়া একাধিকবার জানিয়েছেন, তিনি দুই সন্তান চেয়ে আসছেন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তিনি এবং আলিয়া এখন দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। কন্যা না ছেলে— এই প্রশ্নে রণবীর স্পষ্ট করে বলেন, আমি চাই আমাদের দ্বিতীয় সন্তানও কন্যা হোক। আমি সবসময় মেয়েই চেয়েছি।

    রণবীর আরো জানান, রাহার জন্মের পর তার জীবনে অনেক বড় পরিবর্তন এসেছে। মেয়ের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি নিজের শরীরে রাহার নামের উল্কি করিয়েছেন। সেটিই ছিল তার জীবনের প্রথম ট্যাটু।

    এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন তিনি এবং জানিয়েছেন, শিগগিরই আরেকটি উল্কি করাবেন। হয়তো সেটি ‘আট’ সংখ্যাকে কেন্দ্র করে হবে, অথবা নতুন সন্তানের নাম ব্যবহার করে।

    অন্যদিকে, আলিয়া ভাটও সম্প্রতি এক পডকাস্টে দ্বিতীয় সন্তান নিয়ে ইচ্ছার কথা জানান। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আলিয়ার পরা একটি ঢিলেঢালা পোশাক দেখে অনেকেই ধারণা করেছিলেন, তিনি আবারো মা হতে চলেছেন। যদিও পরদিনই সেই জল্পনার অবসান হয়।

    তবে এসব আভাস ও মন্তব্যে তাদের ভক্তরা এখন অপেক্ষায়— কবে আবার নতুন সুখবর শোনাবেন রণবীর-আলিয়া দম্পতি। নতুন অতিথির আগমনের গুঞ্জনে বলিউড অঙ্গনে এখন উচ্ছ্বাস বইছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version