Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৫৬ প্রবাসী বাংলাদেশি পেলেন সিআইপি মর্যাদা
    Lead

    ৫৬ প্রবাসী বাংলাদেশি পেলেন সিআইপি মর্যাদা

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কজুন ১, ২০২৫No Comments2 Mins Read

    বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠানো ও বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫৬ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-অনিবাসী বাংলাদেশি) হিসেবে ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

    রোববার (১ জুন) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে বৈধ পথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ, সরাসরি বিনিয়োগ এবং বাংলাদেশি পণ্যের আমদানি—এই তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

    ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতদের সংখ্যা:
    -সরাসরি শিল্পখাতে বিনিয়োগকারী: ২ জন
    -বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী: ৪৫ জন
    -বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক: ৯ জন

    সিআইপি মর্যাদায় যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা:
    গেজেট অনুযায়ী, নির্বাচিত সিআইপিরা সরকার অনুমোদিত পরিচয়পত্রের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:
    -বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য বিশেষ প্রবেশপত্র
    -নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা
    -জাতীয় দিবসগুলোতে বিদেশি মিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ
    -বিমান, রেল, সড়ক ও নৌযাত্রায় আসন সংরক্ষণে অগ্রাধিকার
    -সরকারি হাসপাতালে চিকিৎসায় কেবিন সুবিধা
    -বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা ভোগ
    -বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহারের অনুমতি ও স্পেশাল হ্যান্ডলিং সুবিধা
    -সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণের সুযোগ

    মেয়াদ ও শর্তাবলি
    প্রাপ্ত পরিচয়পত্রটির মেয়াদ শেষে এক সপ্তাহের মধ্যে তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সময়সীমা অতিক্রান্ত হলে সুবিধাগুলো আর প্রযোজ্য হবে না। একইসঙ্গে সরকার যেকোনো সময় গেজেট জারি করে সিআইপি মর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা বাতিল করতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

    মে ২৪, ২০২৬

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (দুপুর ১২:১৯)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version