Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতীয় সেনার গুলিতে নিহত মিয়ানমারের ১০ বিদ্রোহী, সীমান্তে উত্তেজনা
    Lead

    ভারতীয় সেনার গুলিতে নিহত মিয়ানমারের ১০ বিদ্রোহী, সীমান্তে উত্তেজনা

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 2, 2025No Comments2 Mins Read

    গত ১৪ মে ভারতের আসাম রাইফেলস বাহিনী মণিপুর সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর অন্তর্ভুক্ত পা কা ফা (পিকেপি)-এর ১০ জন সদস্যকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে তিনজন কিশোর ছিল। ভারত দাবি করে, তারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল এবং গোলাগুলিতে নিহত হয়েছে।

    তবে মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকার জানিয়েছে, এসব যোদ্ধাকে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

    সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভারতীয় সেনারা মণিপুরের মিয়ানয়ানমার সীমান্তের চান্দেলে অবস্থান করছিল। আর নিহতরা মিয়ানমারের তামুর জেলার একটি ক্যাম্পে ছিল।

    সূত্র আরও জানায়, নিহতদের অবস্থান ভারতীয় বাহিনীকে আগেই জানিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। ঘটনার পর ভারতীয় বাহিনীর বিবৃতিতেও তথ্যবিভ্রান্তি লক্ষ্য করা যায়।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত ১৬ মে জানান, আসাম রাইফেলসের একটি টহল দলকে গুলি ছোঁড়া হয়। এর জবাবে, তারা ক্যামোফ্লাজ ইউনিফর্ম পরা ১০ জনকে হত্যা করে। সেখান থেকে সাতটি একে-৪৭ রাইফেল ও একটি রকেটচালিত গ্রেনেড লাঞ্চার উদ্ধার করা হয়।

    পাঁচ দিন পরে অর্থাৎ ২১শে মে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পিকেপির ক্যাডার হিসেবে চিহ্নিত করে। মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেছেন যে, সীমান্ত বরাবর চলমান বেড়া নির্মাণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পাঠানো একটি টহল দল প্রবল অটোমেটিক গুলিবর্ষণের মুখে পড়ে। তাদের উদ্দেশ্য ছিল নির্মাণকর্মী বা আসাম রাইফেলসের সেনাদের গুরুতর ক্ষতি করা, যাতে বেড়া নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়।

    এ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি আল জাজিরা। এ ঘটনায় ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীরাও নিজেদের নিরাপদ মনে করছেন না।

    গত দুই বছর ধরে মণিপুর জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে গৃহযুদ্ধে বিধ্বস্ত। ভারতীয় কর্তৃপক্ষ প্রায়শই মিয়ানমার থেকে আসা অভিবাসীদের এই উত্তেজনা উস্কে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

    ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর পরিকল্পনা বহু পুরনো জাতিগত সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই হত্যা ভবিষ্যতে ভারত-মিয়ানমার সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

    মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারত বিষয়ক গবেষ অংশুমান চৌধুরী আল জাজিরাকে বলেন, এই মৃত্যুগুলো ভারতীয় বাহিনী এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের নিয়ম পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোও এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এতে এই সমস্যাগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version