Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পী চৌধুরী
    Lead

    অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাপ্পী চৌধুরী

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাJune 2, 2025No Comments1 Min Read

    চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। রোববার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। দুর্ঘটনায় তার গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও, সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই তারকা।

    বাপ্পী জানান, “আমি স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে আসছিলাম। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক এসে ভয়ঙ্করভাবে ধাক্কা দেয়। এখনো ট্রমার মধ্যে আছি। ভাবতেই শিউরে উঠি—কী হতে পারত!”

    দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে এবং পরবর্তীতে থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় বাপ্পীর অনুরাগী, সহকর্মী ও সহশিল্পীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত মানসিক পুনরুদ্ধারের কামনা করছেন।

    প্রাণঘাতী এই দুর্ঘটনার খবরের মাঝেই এসেছে নতুন সুখবর—পরিচালক শাহিন সুমনের নতুন সিনেমা ‘কুস্তিগীর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। ঐতিহ্যবাহী বাংলার কুস্তি খেলার পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কুস্তিগীর চরিত্রে দুর্দান্ত রূপে দেখা যাবে বাপ্পীকে।

    ছবির বিভিন্ন অংশের শুটিং হয়েছে গাজীপুর, কুমিল্লা ও নরসিংদীর লোকেশনে। বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম ও সুব্রত প্রমুখ।

    দুর্ঘটনার পর ভক্তদের একটাই চাওয়া—বাপ্পী যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে এসে আবার পর্দায় তাদের মাতিয়ে তোলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version