Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পুলিশের জরুরি সতর্ক বার্তা
    Lead

    পুলিশের জরুরি সতর্ক বার্তা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 4, 2025Updated:June 4, 2025No Comments1 Min Read

    অভিনব কৌশলে যাত্রীদের মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে অর্থ ছিনিয়ে নিচ্ছে প্রতারকচক্র। এ ধরনের প্রতারণা থেকে জনসাধারণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

    বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার অভিযোগ পুলিশের কাছে এসেছে।

    অস্ত্রের মুখে বিকাশে টাকা আদায়ের ফাঁদ
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারকরা প্রথমে নিরীহ যাত্রীদের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে তোলে। পরে নির্জন স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। কখনো কখনো তাদের পরিবারের সদস্যদের ফোন করে বিকাশে অর্থ দাবি করেও প্রতারণা করছে চক্রটি।

    ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ
    পুলিশ জানিয়েছে, এই ধরনের প্রতারণা এড়াতে পথিমধ্যে অপরিচিত কোনো মাইক্রোবাস বা সন্দেহজনক যানবাহনে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এছাড়া একাকী ভ্রমণকালে সতর্ক থাকার অনুরোধও করা হয়েছে। পথে চলার সময় নিজের অবস্থান ও গন্তব্য সম্পর্কে পরিবার বা নিকটজনকে অবহিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    অপরিচিত খাবার নয়, সন্দেহ হলে ৯৯৯ এ ফোন
    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার না গ্রহণ করতে এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টির মতো প্রতারকচক্র থেকে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version