Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের
    Lead

    বিশ্বজুড়ে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 14, 2025No Comments2 Mins Read

    বিশ্বজুড়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) এ সংক্রান্ত খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।

    ইসরায়েলের সুইডেন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপটি অস্থায়ী হলেও অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করার খবরও সামনে আসে।

    বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

    ইরানে একের পর এক হামলা
    এরই মধ্যে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলা হয় বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

    এর আগে ভোররাতে তেহরান ও আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এসব হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন—

    -ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি

    -আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি

    -খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় ঘাঁটির প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ

    -অন্তত ছয়জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী

    এই হামলাগুলোর পর ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এতে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতির শঙ্কা বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version