Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিল ১১ প্রাণ
    Lead

    গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিল ১১ প্রাণ

    ময়মনসিংহে পৃথক দুর্ঘটনা
    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 21, 2025No Comments2 Mins Read

    ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ও রাতে এসব দুর্ঘটনা ঘটে।

    এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতিকে দায়ী করেছেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

    পুলিশ জানায়, শুক্রবার রাতে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলীবাংলা পরিবহনের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজের কাছে একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান। ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

    ফুলপুরে নিহত ৮ জনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), নিশুনিয়াকান্দা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে জহর আলী (৭০), বাট্টা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী হাসিনা খাতুন (৫০), পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কয়ারহাটি গ্রামের মৃত হাজী জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫) ও রংপুরের আজিম উদ্দিন (৩৫)। তারা সবাই মাহেন্দ্রার যাত্রী।

    এদিকে, সন্ধ্যার আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় অ্যাম্বুলেন্স এবং অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান দুই অটোরিকশার যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরো একজন।

    তারাকান্দায় নিহতরা হলেন- ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৫)। এর মধ্যে মোহাম্মদ আলম অটোরিকশার চালক ছিলেন।

    এসব ঘটনার পরপরই ফুলপুরে ছুটে যান জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি বলেন, বেপরোয়া গতি ও চালকদের অদক্ষতার কারণে দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসায় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version